
সীমান্ত জটিলতা কাটিয়ে সোমেশ্বরীর পাড়ে হচ্ছে নতুন সড়ক
নেত্রকোণায় দীর্ঘদিনের সীমান্ত জটিলতা শেষে শূন্য রেখায় সোমেশ্বরী নদীর পাড় বাঁধাই করে তৈরি হচ্ছে নতুন সড়ক। ব্রিজ নির্মাণ হলেই অবহেলিত পাহাড়ি জনগোষ্ঠীসহ বিজিবি সদস্যদেরও যাতায়াত সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা। নির্মাণ কাজ হলে শুধু যাতায়াত নয় শিক্ষা এবং স্বাস্থ্যতে উন্নতি আসবে মনে করছেন পাহাড়ি বাসিন্দারা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে জটিলতা কাটিয়ে নদী শাসনের কাজ পুরোপুরি শেষের দিকে।

মাটি বিক্রির অনিয়মে হুমকিতে ইছামতি নদীর তীর
পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পে নদী খননের মাটি বিক্রিকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, খননের সময় নদীর পাড়ে রাখা মাটি বিক্রির সময় নির্ধারিত সীমার বাইরে গভীরভাবে মাটি কেটে নেয়ায় হুমকির মুখে পড়েছে নদীর তীর ও আশপাশের হাজার বিঘা ফসলি জমি। এতে বাড়ছে নদীভাঙন ও জলাবদ্ধতার আশঙ্কা। তবে ব্যবস্থা নেয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার।

নেত্রকোণায় আকস্মিক পাহাড়ি ঢলে নদীর ভাঙনে নতুন খাল, ঝুঁকিতে মসজিদ
মেঘালয়ের ভারী বর্ষণে নেত্রকোণার ঢলের পানি কমতে শুরু করেছে। তবে ঢলের তোড়ে ভেঙে পড়া বিভিন্ন ক্ষয়ক্ষতি এখন সামনে আসছে। নেতাই নদীর আকস্মিক পাহাড়ি ঢলে দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান গ্রামে পাড় ভেঙে পানি ঢুকেছে আশপাশের বেশ কয়েকটি গ্রামে। ভাঙন ঝুঁকিতে রয়েছে বন্দউশান হাজী বাড়ি জামে মসজিদ।

এক দিনের ব্যবধানে যমুনা নদী রক্ষা বাঁধের আবারও ধস
এক দিনের ব্যবধানে টাঙ্গাইলের গোপালপুরের সাখারিয়া এলাকায় যমুনা নদী রক্ষা বাঁধের আবারও অন্তত ৬৫ মিটার এলাকায় ধ্বস দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে নদী রক্ষা বাঁধ। এছাড়াও তিন দিনেও স্বাভাবিক হয়নি ভূঞাপুর-তারাকান্দি সড়কের যানচলাচল যান চলাচল।

ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে ধস; যানচলাচল বন্ধে স্থানীয়দের ভোগান্তি
টাঙ্গাইলের গোপালপুরের সাখারিয়া এলাকায় যমুনা নদী রক্ষা বাঁধের একশ মিটার অংশে আকস্মিক ধ্বস দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ ভূঞাপুর-তারাকান্দি সড়ক, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া গতকাল (রোববার, ১৯ জুলাই) থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

খোলপেটুয়া নদীর বাঁধে ধস ও ফাটল; প্লাবনের ঝুঁকিতে দুই ইউনিয়ন
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের একটি অংশে বড় ধরনের ফাটল ও ধস দেখা দিয়েছে। দ্রুত মেরামতের উদ্যোগ নেয়া না হলে বাঁধটি যেকোনো সময় খোলপেটুয়া নদীতে বিলীন হয়ে যেতে পারে। এতে বড়দল ও খাজরা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীর লবণাক্ত পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

রাজধানীতে জলকপাটগুলোর অচলাবস্থা; নজিরবিহীন জলাবদ্ধতার দায় আসলে কাদের?
বর্ষা শুরু হতে না হতেই নজিরবিহীন জলাবদ্ধতার কবলে পড়লো রাজধানী ঢাকা। এবার এমন সব এলাকা তলিয়েছে, যেখানে আগে কখনোই পানি জমেনি। কিন্তু শহর জুড়ে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ড্রেন, কিংবা শহরের পানি বের করতে নির্মাণ করা ৪৪টি জলকপাট, আর হাজার কোটি টাকা ব্যয়ে বসানো ৭টি পাম্পিং স্টেশন থাকা সত্ত্বেও কেন হলো এমন দশা? গেলো দুই বছরে চলেছে কি ‘ড্রেন-ক্লিন প্রকল্প’? বর্ষা মোকাবিলায় কী পরিকল্পনাই-বা ছিলো নয়া নগর কর্তাদের?

টানা ৬ দিন বৃষ্টির পর সুনামগঞ্জে মিলেছে সূর্যের দেখা, জনমনে স্বস্তি
টানা ৬ দিন বৃষ্টিপাতের পর অবশেষে সুনামগঞ্জে সূর্যের দেখা মিলেছে। এতে এই অঞ্চলের মানুষদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। আজ (সোমবার, ১৩জুলাই) দুপুর ৩টা ৩৫ মিনিটে এ জেলায় রোদের দেখা মিলে।

খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে ২৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৩০ হাজার মানুষ
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৩০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। শিশু-বৃদ্ধসহ গৃহপালিত পশুপাখি নিয়ে সীমাহীন ভোগান্তিতে পানিবন্দি পরিবারগুলো।

শহর রক্ষায় রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান
রাজশাহী শহর রক্ষায় বাঁধকে ঝুঁকিমুক্ত করতে এবং সরকারি সম্পত্তি সংরক্ষণের লক্ষ্যে অবৈধভাবে দখল করে তৈরি স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

উজানের ঢলে ডুবে গেছে গোমতী চরের ফসলের মাঠ
কুমিল্লায় উজানের ঢলে গোমতী নদীর পানি বেড়ে ডুবে গেছে চরের বিস্তীর্ণ ফসলের মাঠ। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানির নিচে তলিয়ে গেছে কৃষকদের সবজির আবাদ। ফলে বাজারে তোলার আগেই নষ্ট হওয়ার আশঙ্কায় পড়েছে পরিপক্ব ফসল।

রত্নাই নদী পুনঃখননে অনিয়মের অভিযোগ; ভাঙনঝুঁকিতে শতাধিক পরিবার
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে পাবনার রত্নাই নদী পুনঃখনন প্রকল্পে। স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে প্রভাবশালীদের স্বার্থ রক্ষায় প্রকল্পের নকশা উপেক্ষা করা হচ্ছে। নদীর দুই পাড়ে সঠিকভাবে সুরক্ষা বাঁধ না দেয়ায় ভাঙনের ঝুঁকিতে পড়েছে শত শত পরিবার।