পশ্চিম তীর
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ভাগ হওয়ার শঙ্কা, ই-১ প্রকল্প ঘিরে উদ্বেগ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ভাগ হওয়ার শঙ্কা, ই-১ প্রকল্প ঘিরে উদ্বেগ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ১ হাজার ২৩৪টি ইসরাইলি আবাসন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করেছে ইসরাইল। বিতর্কিত ‘ই-১’ প্রকল্পের আওতায় নেয়া এই উদ্যোগকে অধিকৃত ভূখণ্ডে ইসরাইলি বসতি সম্প্রসারণের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিনি অধিকারকর্মীদের আশঙ্কা, প্রকল্পটি বাস্তবায়িত হলে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে। এতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলাকে ‘সন্ত্রাস’ বললেন মার্কিন দূত

ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলাকে ‘সন্ত্রাস’ বললেন মার্কিন দূত

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ফিলিস্তিনিদের বাড়িঘর অবরুদ্ধ করে রাখা ইহুদি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডকে ‘ভয়াবহ সন্ত্রাসী কাজ’ বলে নিন্দা জানিয়েছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পশ্চিম তীরের প্রাচীন স্থাপনা ঘিরে ইসরাইলি দখল; বিপন্ন ফিলিস্তিনি ঐতিহ্য

পশ্চিম তীরের প্রাচীন স্থাপনা ঘিরে ইসরাইলি দখল; বিপন্ন ফিলিস্তিনি ঐতিহ্য

অধিকৃত পশ্চিম তীরের প্রাচীন সেবাস্তিয়া অঞ্চলে ফিলিস্তিনি পরিবারগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে জলপাই চাষ করে আসছে। কিন্তু এখন সেই জমিতেই তাদের প্রবেশ নিষিদ্ধ হতে বসেছে। জমির মালিকদের একজন আবু মুদিফ সম্প্রতি একটি নোটিশ পেয়েছেন। তাতে জানানো হয়েছে, একটি নতুন জাতীয় উদ্যান নির্মাণের জন্য তার প্রায় সাড়ে ৪০০ একর জমি অধিগ্রহণ করছে ইসরাইলি কর্তৃপক্ষ। বিবিসির সাম্প্রতিক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।

ফিলিস্তিনের পশ্চিম তীরে আরেকটি শরণার্থী শিবির দখলের নির্দেশ ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর

ফিলিস্তিনের পশ্চিম তীরে আরেকটি শরণার্থী শিবির দখলের নির্দেশ ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযানের পরিধি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এই সংক্রান্ত নির্দেশ তিনি সেনাবাহিনীকে দিয়েছেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর দপ্তর। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিলিস্তিনে মার্কিন আইনপ্রণেতাকে আটকে রাখলো ইসরাইলি বসতি স্থাপনকারীরা

ফিলিস্তিনে মার্কিন আইনপ্রণেতাকে আটকে রাখলো ইসরাইলি বসতি স্থাপনকারীরা

ফিলিস্তিন সফরের সময় রাইফেলধারী ইসরাইলি বসতি স্থাপনকারীদের হাতে সপরিবার ও সফরসঙ্গীসহ আটক হওয়ার অভিযোগ করেছেন মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতা রো খান্না। আজ (রোববার, ১২ জুলাই) এই তথ্য জানানো হয়েছে। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে রো খান্না অভিযোগ করেন, ইসরাইলি সেনাবাহিনী ওই বসতি স্থাপনকারীদের সমর্থন দিচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি বসতি স্থাপনকারীদের আদর্শ ‘নাৎসিবাদের’ মতো: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ইসরাইলি বসতি স্থাপনকারীদের আদর্শ ‘নাৎসিবাদের’ মতো: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন বসতি স্থাপনকারীদের উগ্র আদর্শকে ‘নাৎসিবাদের’ সঙ্গে তুলনা করেছেন। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার দায়ে অভিযুক্ত ইসরাইলিদের বিরুদ্ধে তদন্ত করতে কর্তৃপক্ষের ব্যর্থতার তীব্র সমালোচনা করেছেন তিনি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পশ্চিম তীরে ফিলিস্তিনি বেদুইনদের ‘জাতিগত নিধন’ করছে ইসরাইল: অ্যামনেস্টি

পশ্চিম তীরে ফিলিস্তিনি বেদুইনদের ‘জাতিগত নিধন’ করছে ইসরাইল: অ্যামনেস্টি

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বেদুইন ও পশুপালকদের পরিকল্পিতভাবে উচ্ছেদ করে ‘জাতিগত নিধন’ চালাচ্ছে ইসরাইল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজ (বুধবার, ১০ জুন) প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এই গুরুতর অভিযোগ তুলেছে।

দখলকৃত পশ্চিম তীরে সহিংসতা: বসতি স্থাপনকারীদের অর্থ জোগান দেয়া নেটওয়ার্কে ৬ দেশের নিষেধাজ্ঞা

দখলকৃত পশ্চিম তীরে সহিংসতা: বসতি স্থাপনকারীদের অর্থ জোগান দেয়া নেটওয়ার্কে ৬ দেশের নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা এবং অবৈধ বসতি স্থাপনে অর্থ জোগান ও সহায়তা দেয়ার অভিযোগে ইসরাইলি নেটওয়ার্কগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্বের ৬টি দেশ। মঙ্গলবার যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং নরওয়ে সম্মিলিতভাবে এই ঘোষণা দিয়েছে। আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

গাজার পশ্চিম তীরে সংঘর্ষে ফের প্রাণহানি; নিহত ৭ মাসের শিশু

গাজার পশ্চিম তীরে সংঘর্ষে ফের প্রাণহানি; নিহত ৭ মাসের শিশু

অধিকৃত গাজার পশ্চিম তীরের হেবরনে ইসরাইলি সেনাদের গুলিবর্ষণে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার হেবরনের তেল রুমেইদা এলাকায় পারিবারিক গাড়িতে গুলি চালালে এ ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা ও ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনায় শিশুটির বাবা–মাও আহত হন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

‘নেতানিয়াহুকে থামানোর ক্ষমতা ট্রাম্পেরই আছে’, জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের আহ্বান

‘নেতানিয়াহুকে থামানোর ক্ষমতা ট্রাম্পেরই আছে’, জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের আহ্বান

অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূখণ্ড ইসরাইলের অন্তর্ভুক্ত করা ঠেকাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেছে ফিলিস্তিন। জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সক্ষমতা ও প্রয়োজনীয় ‘হাতিয়ার’ রয়েছে যা দিয়ে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে থামাতে পারেন। টিআরটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পশ্চিম তীরে মসজিদে ইসরাইলি হামলার নিন্দা জানালো জাতিসংঘ

পশ্চিম তীরে মসজিদে ইসরাইলি হামলার নিন্দা জানালো জাতিসংঘ

অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে মসজিদে অগ্নিসংযোগ ও যানবাহনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘের উপ-বিশেষ সমন্বয়কারী রামিজ আলাকবারভ এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযান; গ্রেপ্তার ১৪ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযান; গ্রেপ্তার ১৪ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে ১৪ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানা গেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।