
২১ জানুয়ারি থেকে মার্কিন ভিসার জন্য অনুমোদিত হলে ভিসা বন্ড দিতে হবে
চলতি ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার আমেরিকান ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

নেতিবাচক প্রচারণায় থমকে আছে বাংলাদেশের পর্যটন: সিএনএনের প্রতিবেদন
পর্যটনে অপার সম্ভাবনা থাকলেও বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য হারে বাড়েনি পর্যটকদের সংখ্যা। সিএনএনের প্রতিবেদন বলছে, বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে পশ্চিমাদের কাছে। ইউরোপের দেশগুলো বাংলাদেশকে দুর্যোগপ্রবণ, যানজটপূর্ণ ও রাজনৈতিক অস্থিরতার দেশ মনে করে। এছাড়া, প্রতিবেশী ভারত, শ্রীলঙ্কা ও নেপালের মতো বিকাশ পায়নি বাংলাদেশের পর্যটন খাত। তবুও বাংলাদেশে আসা বিদেশিরা শুনিয়েছেন দেশের পর্যটন খাতের সম্ভাবনার কথা।

বান্দরবানে হোটেল রুম থেকে পর্যটকের সর্বস্ব লুটের অভিযোগ
বান্দরবানে ক্লাউডি ইন আবাসিক হোটেলের কক্ষ থেকে শাহাদাত ভূঁইয়া নামে এক পর্যটকের ল্যাপটপ, মোবাইল, ডায়মন্ড এর রিং ও হাত ঘড়িসহ প্রায় ৩ লাখ টাকার মূল্যবান মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত: শিক্ষার্থী ও ট্যুরিস্টদের ওপর প্রভাব পড়ছে কি?
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ২১ জানুয়ারি ২০২৬ থেকে ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট বা স্থায়ী (Immigrant Visa) ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিলেও, নন-ইমিগ্র্যান্ট বা অস্থায়ী (Non-Immigrant Visa) ভিসাগুলো এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। ফলে পর্যটন (Tourism), শিক্ষা (Education), অস্থায়ী কাজসহ স্বল্পমেয়াদি ভ্রমণ ও অবস্থান সংক্রান্ত ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

সংকটে বিপর্যস্ত সিলেটের পর্যটন শিল্প; ক্ষতির মুখে উদ্যোক্তা-ব্যবসায়ীরা
দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান জনপদ সিলেট। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এ অঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক খাত পর্যটন। কিন্তু একের পর এক সংকটে বিপর্যস্ত পর্যটন শিল্প। আসন্ন নির্বাচন ঘিরে ব্যস্ততা, ঢাকা–সিলেট মহাসড়কসহ আঞ্চলিক বেহাল সড়ক এবং সার্বিক অনিশ্চয়তায় পর্যটন ব্যবসা কমেছে প্রায় ৭০ শতাংশ। কোটি কোটি টাকার ক্ষতির মুখে উদ্যোক্তারা।

সেন্ট মার্টিনে আজ থেকে রাত্রিযাপনের সুযোগ
সেন্ট মার্টিন দ্বীপে আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি দেয়া হয়েছে। ডিসেম্বর ও জানুয়ারি, এই দুই মাস পর্যটকরা দ্বীপে রাত কাটাতে পারবেন। গত ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খুলে দেয়া হলেও রাত্রিযাপনের বিধিনিষেধ থাকায় জাহাজ চলাচল হয়নি।

ভরা মৌসুমেও ‘পর্যটকশূন্য’ মৌলভীবাজার; বেহাল সড়ক-রাজনৈতিক অস্থিরতায় সংকটে পর্যটন খাত
ভরা মৌসুমে পর্যটনশূন্য মৌলভীবাজার। অনুন্নত সড়ক ও রাজনৈতিক পরিস্থিতির কারণে পর্যটকরা আকর্ষণ হারাচ্ছেন দেশের অন্যতম এ পর্যটনকেন্দ্রের প্রতি। একসময় এ জায়গাটি দর্শনার্থীদের ভিড়ে জমজমাট থাকলেও, বর্তমানে দর্শনার্থীদের সংখ্যা বেশ উদ্বেগের। এমনকি ২০ থেকে ৬০ শতাংশ ছাড় দিয়েও পর্যটক টানতে পারছে না হোটেলগুলো। ব্যবসা ধরে রাখতে তাই প্রতিমাসে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

কুয়াশার রূপে সেজেছে পঞ্চগড়; হিমালয় কন্যার মোহনীয় রূপে পর্যটকের ভিড়
হিমালয় কন্যা সেজেছে নতুন রূপে। দুর্ভোগের শীত আসতে এখনও খানিকটা বাকি। এমন মোহনীয় আবহে রাত শেষে হাজির হয় কুয়াশা মোড়ানো ভোর। চমৎকার এই সৌন্দর্য উপভোগে বের হচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। জমে উঠছে পঞ্চগড় জেলার পর্যটন।

নেপালে আটকা পড়া পর্বতারোহীদের উদ্ধার করতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
অপ্রত্যাশিত ভারী তুষারপাতের মধ্যে নেপালে আটকা পড়া পর্বতারোহীদের উদ্ধার করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। নেপাল ও তিব্বতে বন্ধ রয়েছে পর্বতারোহণসহ এভারেস্টকেন্দ্রিক পর্যটন।

নভেম্বরে সেন্টমার্টিনে রাত্রিযাপন বন্ধ, নির্দেশনায় আরও যেসব বিষয়ে ‘কড়াকড়ি’
সেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন নির্দেশনা জারি করেছে। একমাত্র প্রবাল এ দ্বীপে নভেম্বরে শুধু দিনে ভ্রমণ করা যাবে, রাতে থাকা যাবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি দেয়া হয়েছে। তবে ফেব্রুয়ারিতে দ্বীপে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

বিদেশি পর্যটকে মুখর মালয়েশিয়া, বেড়েছে প্রবৃদ্ধি
মালয়েশিয়ার পর্যটন খাতে ফিরছে প্রাণচাঞ্চল্য। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে ভ্রমণ করেছেন ২ কোটি ৮২ লাখের বেশি বিদেশি পর্যটক। যা গত বছরের তুলনায় প্রায় ১৪ দশমিক ৫ শতাংশ বেশি।

চীনে ছুটির মৌসুমকে উপভোগ্য করতে ড্রোন প্রদর্শনীর আয়োজন
চীনে চলছে ছুটির মৌসুম। আর এ ছুটিকে দেশবাসীর জন্য উপভোগ্য করে তুলতে বিভিন্ন শহরে চলছে মনোমুগ্ধকর ড্রোন প্রদর্শনী। রাতের আকাশে হাজার হাজার ড্রোনে আলোকিত হয়ে ওঠে চীনের আকাশ। জাতীয় দিবস ও শরৎ উৎসবের এ ছুটিতে শহরে শহরে আয়োজন করা হচ্ছে ঐতিহ্যবাহী লণ্ঠনের আলোকসজ্জা আর সাংস্কৃতিক কার্যক্রমেরও।