
আবারো ফিফা প্রেসিডেন্ট হচ্ছেন ইনফান্তিনো!
নানা নাটকীয়তার পর আবারো ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনো নির্বাচিত হওয়া পথে অনেকটাই এগিয়ে। তাকে চ্যালেঞ্জ জানানোর মতো সম্ভাব্য দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী-উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন এবং কনকাকাফ প্রধান ভিক্টর মন্তাগলিয়ানি বিশ্ব ফুটবলের শীর্ষ পদে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিজ নিজ সংস্থায় থেকে যাওয়ার এই ঘোষণার পর বিশ্ব ফুটবলের রাজনীতির সমীকরণ এখন ইনফান্তিনোর দিকে।

প্রবাসী ভোটে বাংলাদেশের অভিজ্ঞতা নিতে চায় নেপাল
বিদেশে অবস্থানরত নেপালি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত মডেল অনুসরণের পরিকল্পনা করছে নেপাল নির্বাচন কমিশন। আগামী দেড় বছরের মধ্যে অনুষ্ঠিতব্য নেপালের প্রাদেশিক নির্বাচনে পরীক্ষামূলকভাবে ‘আউট-অফ-কান্ট্রি ভোটিং’ (ওসিভি) বা প্রবাসী ভোটগ্রহণ চালু করতে চায় দেশটি।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনারো পরিবারের চমক, দ্বিতীয় ধাপে লুলার সামনে কঠিন চ্যালেঞ্জ
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের ব্যালট পেপারে নাম ছিল না দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর। ২০২২ সালের নির্বাচনের পর অভ্যুত্থানচেষ্টার মামলায় ২৭ বছরের বেশি সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে তিনি গৃহবন্দী রয়েছেন। তবে গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে তার রাজনৈতিক দল ও পরিবারের সদস্যরা বড় জয় পেয়েছেন। বর্তমান বামপন্থি প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে পেছনে ফেলে প্রথম ধাপের ভোটে চমক দেখিয়েছেন বলসোনারোর বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নারী প্রার্থী কম হওয়ার পেছনে সামাজিক মানসিকতাকে দুষলেন সিইসি
নির্বাচনে নারী প্রার্থী কম হওয়ার পেছনে সামাজিক ও সাংস্কৃতিক মানসিকতাকে দায়ী করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (সোমবার, ৫ অক্টোবর) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) জেন্ডার ইকুয়ালিটি বিষয়ক কর্মশালায় এই কথা বলেন তিনি।

কিউবেকের প্রাদেশিক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থী
কিউবেকের প্রাদেশিক নির্বাচনে এবার চার আসনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থী। চারটি আসনেই প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকায় জয়ের পথ কঠিন বাংলাদেশি প্রার্থীদের জন্য। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এই অংশগ্রহণকে শুধু একটি নির্বাচনের লড়াই হিসেবে দেখছেন না প্রবাসীরা। তাদের অভিমত, এটি নতুন প্রজন্মের জন্য রাজনীতিতে প্রবেশের দারুণ মঞ্চ।

ব্রাজিলে সাধারণ নির্বাচন: ডানপন্থিদের ‘উত্থানে’ পিছিয়ে পড়ছেন লুলা!
ফের ডানপন্থিদের উত্থান ঘটছে ব্রাজিলে। প্রথম দফা সাধারণ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে পেছনে ফেলে এগিয়ে ডানপন্থি ফ্লাভিও বলসোনারো। ঝুলিতে পুড়েছেন ৪৭ শতাংশ ভোট। তবে প্রথম দফায় নির্ধারিত ৫০ শতাংশ ভোটের সীমা পূরণ করতে না পারায় আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফা ভোটে লড়বেন ফ্লাভিও-লুলা।

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল চেক প্রজাতন্ত্র
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। রাজধানী প্রাগে দেশটির নাগরিক সংগঠনে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার কামরুল হাসান প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন নয়, রুল জারি
নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) বাধ্যতামূলক কেন নয়, জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এই আদেশ দেন।

সুষ্ঠু ভোট নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে: সিইসি
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এসব কথা জানান।

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মির্জা ফয়সল আমীন।

২ কোটি ৮৭ লাখের বেশি বরাদ্দ; ভোটের পর অচল নীলফামারীর সিসি ক্যামেরা
জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নজরদারির জন্য নীলফামারীতে সিসি ক্যামেরা স্থাপনে ২ কোটি ৮৭ লাখ টাকার বেশি বরাদ্দ দেয়া হলেও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলা পর্যায়ে ৮৭ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা এবং জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ দেয়া হয়েছিল দুই কোটির বেশি টাকা। অথচ নির্ধারিত সংখ্যার তুলনায় কম ক্যামেরা বসানো এবং এরই মধ্যে বেশ কিছু ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।