
ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা: ত্রাণমন্ত্রী
ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযান ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের একটি খসড়া তালিকা তৈরি করেছে সরকার। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

প্রাকৃতিক দুর্যোগে ব্যবস্থা নিতে সরকার কাজ করছে: ত্রাণমন্ত্রী
বন্যা, জলোচ্ছ্বাস এবং ভূমিকম্পের মতো দুর্যোগে যথাযথ ব্যবস্থা নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ (সোমবার, ৩০ মার্চ) সকালে সেভ দ্য চিলড্রেন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ (রোববার, ১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমে একথা বলেন তিনি।