
ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার হুমকি, ইরানের বাণিজ্য থামাতে পারবে কি যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর’ অর্থনৈতিক অভিযান ঘোষণার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে গেলে যে কোনো দেশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ হুঁশিয়ারিকে যুক্তরাষ্ট্রের ‘নিজস্ব সংকট’ থেকে মনোযোগ সরানোর চেষ্টা বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থামাতে আলোচনাও অচলাবস্থায় আছে। এ পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি বাস্তবে অন্য দেশগুলোকে ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধে বাধ্য করতে পারবে। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ বিষয়ে আলোচনা তুলে ধরা হয়েছে।

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার ইঙ্গিত ট্রাম্পের
ইারান-ইসরাইল যুদ্ধবিরতির পর এবার ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ জুন) ন্যাটো সামিটে এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন তিনি।

২০২৪ এর চতুর্থ প্রান্তিকে বিপির তেল উৎপাদন ও ব্যবসা কমেছে
২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে ব্রিটেনভিত্তিক বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপি পিএলসির উৎপাদন ও বাণিজ্য অনেকাংশেই কমেছে। সম্প্রতি কোম্পানি এর আয়-ব্যয় প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানেই নিম্নমুখীতার বিষয়টি উঠে এসেছে।

হরমুজ প্রণালীতে প্রভাব দেখাচ্ছে ইরান
ইসরাইলের সঙ্গে যুদ্ধ উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে আধিপত্যের জানান দিচ্ছে ইরান। এরইমধ্যে বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুটটি থেকে একটি ইসরাইলি মালিকানাধীন জাহাজও কব্জা করেছে দেশটি। এতে পূর্ণমাত্রায় যুদ্ধ বাঁধলে বিশ্ব বাণিজ্য এবং ভূ-রাজনৈতিক সংকট আরও ঘণীভূত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুদ্ধ বাঁধাতে উঠেপড়ে লেগেছে ইরান-ইসরাইল
ইরান ও ইসরাইলের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলে তেল বাণিজ্য ঝুঁকিতে পরতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর প্রভাবে বিশ্বে অর্থনৈতিক মন্দা আরও প্রকট হওয়ার শঙ্কা বাড়ছে।