
হরমুজে পানামার তেলের ট্যাংকারে হামলা নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য
হরমুজে পানামার পতাকাবাহী তেলের ট্যাংকারে হামলা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস ও মার্কিন সেন্ট্রাল কমান্ড।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে হরমুজে বাড়ছে পরিবেশঝুঁকি, হুমকিতে সুপেয় পানির উৎস
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র সামরিক ও ট্যাংকার হামলা ভয়াবহ সামুদ্রিক পরিবেশ বিপর্যয়ের শঙ্কা তৈরি করেছে। বিশ্ববাণিজ্যের এই সংবেদনশীল জলপথে জ্বালানি তেলের ট্যাংকার লক্ষ্য করে ঘন ঘন হামলায় কেবল বিশ্ব জ্বালানি সরবরাহ নয়, বরং পারস্য উপসাগরের সংবেদনশীল সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং উপকূলে বসবাসকারী কোটি কোটি মানুষের সুপেয় পানির উৎস চরম ঝুঁকিতে পড়েছে।

ইরানের হামলায় জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য, হরমুজে ১০ জাহাজে হামলা
যুক্তরাষ্ট্রের হামলায় পাঁচটি ইরানি তেলের ট্যাংকার ধ্বংসের প্রতিক্রিয়ায় জর্ডানে মার্কিন সেনাদের ব্যবহৃত একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। একই সঙ্গে কৌশলগত হরমুজ প্রণালির কাছে ১০টি জাহাজে হামলা চালিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খার্গ দ্বীপের কাছে ইরানি তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের প্রধান তেল রপ্তানিকেন্দ্র খার্গ দ্বীপের কাছে একটি তেলবাহী জাহাজে (তেলের ট্যাংকার) ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে এখনো হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের সংবাদমাধ্যম বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে জাহাজের ফি নিলে ‘এখনই থামতে হবে’— বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী তেলবাহী ট্যাংকারের কাছ থেকে ফি আদায় করে, তাহলে তা এখনই বন্ধ করা উচিত। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

দুবাই বন্দরে নোঙর করা কুয়েতি তেলের ট্যাংকারে ইরানের হামলা
তেহরানের তেল ভাণ্ডার ও খারগ দ্বীপ দখলের হুঁশিয়ারির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাংকারে হামলা করেছে ইরান। এর ফলে পার্শ্ববর্তী জলসীমায় জ্বালানি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে কুয়েত নিউজ এজেন্সি।

ভেনেজুয়েলার আরও দুই তেলের ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কযুক্ত জ্বালানি তেলের দুটি ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এগুলোর মধ্যে একটি উত্তর আটলান্টিক মহাসাগর এবং অন্যটি ক্যারিবীয় অঞ্চল থেকে আটক করা হয়।

ভেনেজুয়েলার আরও এক তেলের ট্যাংকার জব্দ যুক্তরাষ্ট্রের
ভেনেজুয়েলার উপকূলের কাছে আরও একটি তেলের ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার আন্তর্জাতিক জলসীমা থেকে ভেনেজুয়েলার উপকূল ছেড়ে আসা তেলবাহী জাহাজ আটক করা হলো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা।

ভেনেজুয়েলার ট্যাংকার জব্দে তেলবাজারে অস্থিরতা; উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্রের টহলে
ভেনেজুয়েলার উপকূলে জ্বালানি তেলের ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এই খবর প্রকাশ্যে আসতেই বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার আকাশসীমায় টহল দিয়েছে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান। মার্কিন উত্তেজনা নিয়ে দুশ্চিন্তা না করার আহ্বান প্রেসিডেন্ট মাদুরোর। ইরান বলছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ লাতিন ও ক্যারিবীয় অঞ্চলকে হুমকির মুখে ফেলেছে।