তারেক রহমান
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: শিক্ষামন্ত্রী

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। গতকাল (বুধবার, ২১ অক্টোবর) রাতে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার

প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকাল (বৃহস্পতিবার, ২২অক্টোবর) মোংলা বন্দর, দাকোপ উপজেলা ও সুন্দরবন সফরকে ঘিরে দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ন ত্বরান্বিত হওয়ার নতুন আশায় বুক বাঁধছেন স্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা।

ঐক্যের উদ্যোগে ‘ষড়যন্ত্র’ দেখছেন, সংসদে আসার আহ্বান

ঐক্যের উদ্যোগে ‘ষড়যন্ত্র’ দেখছেন, সংসদে আসার আহ্বান

বর্তমান সরকার যে ঐক্য তৈরি করতে চাচ্ছে, সেখানে একটি মহল ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকেও বিতর্কিত করতে চাচ্ছে তারা। এসব না করে কিছু বলার থাকলে তাদের সংসদে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) সকালে রংপুরে মন্দির পরিদর্শন শেষে বলেন তিনি এসব কথা বলেন।

সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

যেভাবে সব ধর্মের মানুষ মিলে দেশকে স্বাধীন করেছে, সেভাবেই সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে পথসভায় তিনি এ কথা বলেন।

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি সামরিক বিমানে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।

দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ দেখতে রংপুরের পথে প্রধানমন্ত্রী

দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ দেখতে রংপুরের পথে প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে রাজধানীর বাইরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে প্রধানমন্ত্রী রংপুর রওনা হয়েছেন। সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার।

আজ তিন বিভাগের পূজামণ্ডপ ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার

আজ তিন বিভাগের পূজামণ্ডপ ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার

সরকারপ্রধান হিসেবে রাজধানীর বাইরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দলীয় নেতাকর্মীরা। মণ্ডপের আশেপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

তারেক রহমানের পক্ষ থেকে আধুনিক কৃত্রিম পা পেলেন ঝালকাঠির সাইফুল

তারেক রহমানের পক্ষ থেকে আধুনিক কৃত্রিম পা পেলেন ঝালকাঠির সাইফুল

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঝালকাঠির নবগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলামের আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

বিরোধিতার জন্য বিরোধিতা করছে বিরোধীদল: প্রধানমন্ত্রী

বিরোধিতার জন্য বিরোধিতা করছে বিরোধীদল: প্রধানমন্ত্রী

সরকার ও বিরোধীদল উভয়কেই দেশের জনগণ দায়িত্ব দিয়েছে, তবে বিরোধীদল বিরোধিতার জন্য বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ১৯ অক্টোবর) রাজধানী ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী আধুনিকায়ন করা উদ্যান এবং এর প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিশু হাসপাতালে চিকিৎসকের নিজ কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিশু হাসপাতালে চিকিৎসকের নিজ কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান তিনি। এই ঘটনায় ওই চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।