এসময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুজার গাফ্ফার, সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারীসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্যসচিব রুহুল আমিন মুক্তার, বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখা, বিডি ক্লিনের সদস্য, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, বিএনপির নেতারাসহ সামাজিক সংগঠনের নেতারা।
আরও পড়ুন:
পরে সদর আসনের এমপি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। পরে একটি র্যালি ব্রিজ মোড় থেকে শুরু হয়ে শহরের গাঁজা সোইসাইটির মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে অনেক রোগ-জীবানু থেকে রক্ষা পাওয়াসহ সুস্থ থাকা সম্ভব। শুধু উদ্যোগ নেয়ার মধ্যে সীমাবদ্ধতা থাকলে চলবে না। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি।’
সেজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি। এছাড়া প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।





