ডিএমপি কমিশনার
ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পেলেন মো. সরওয়ার

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পেলেন মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। ডিএমপি কমিশনার হিসেবে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

আইজিপি বদলের পরদিনই সরে দাঁড়ালেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

আইজিপি বদলের পরদিনই সরে দাঁড়ালেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর পুলিশ প্রশাসনে চলমান রদবদলের মধ্যেই পদত্যাগ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তিনি পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া শাখার প্রধান তালেবুর রহমান।

নির্বাচন নিয়ে কোনো ‘থ্রেট’ নেই: ডিএমপি কমিশনার

নির্বাচন নিয়ে কোনো ‘থ্রেট’ নেই: ডিএমপি কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ‘থ্রেট’ (নিরাপত্তা হুমকি) নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান।

প্রার্থীদের ঝুঁকি যাচাই-বাছাই করে নিরাপত্তা দেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

প্রার্থীদের ঝুঁকি যাচাই-বাছাই করে নিরাপত্তা দেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

ব্যক্তিগত নিরাপত্তা চাওয়া সব প্রার্থীদের নিরাপত্তা দেয়া সম্ভব না, তাই ঝুঁকি যাচাই-বাছাই করেই নিরাপত্তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপির নতুন ডিবি প্রধান হলেন শফিকুল ইসলাম

ডিএমপির নতুন ডিবি প্রধান হলেন শফিকুল ইসলাম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হলেন ডিআইজি মো. শফিকুল ইসলাম। আজ (বুধবার, ২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

চাঁদাবাজির সংশ্লিষ্টতা নেই, ব্যবসায়িক দ্বন্দ্বেই সোহাগকে খুন: ডিএমপি কমিশনার

চাঁদাবাজির সংশ্লিষ্টতা নেই, ব্যবসায়িক দ্বন্দ্বেই সোহাগকে খুন: ডিএমপি কমিশনার

ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে— এমনটাই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের আনুষ্ঠানিক বিচার শুরু

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের আনুষ্ঠানিক বিচার শুরু

চব্বিশের ৫ আগস্ট চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১।

‘৭ দাবি পূরণ হলে যেকোনো সময় নির্বাচনে যেতে প্রস্তুত জামায়াত’

‘৭ দাবি পূরণ হলে যেকোনো সময় নির্বাচনে যেতে প্রস্তুত জামায়াত’

পিআর পদ্ধতি, জুলাই সনদসহ ৭ দফা দাবি পূরণ হলে যেকোনো সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

‘সম্ভব হলে কাল সকাল ৯টার আগেই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতে সক্ষম হবো’

‘সম্ভব হলে কাল সকাল ৯টার আগেই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতে সক্ষম হবো’

চারুকলার আগুন প্রসঙ্গে ডিএমপি কমিশনার

চারুকলায় শোভাযাত্রার মোটিফে আগুন দেয়ার ঘটনায় দুর্বৃত্তদের সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টার আগে অর্থাৎ আনন্দ শোভাযাত্রার আগেই গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি জানান, এ বছর আরো বাড়তি উৎসাহ উদ্দীপনা আনন্দ প্রাণের উৎসব পহেলা বৈশাখ অনুষ্ঠিত হবে।

ধর্ষণকে লঘু করে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন: ড. ইফতেখারুজ্জামান

ধর্ষণকে লঘু করে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন: ড. ইফতেখারুজ্জামান

ধর্ষণকে লঘু করে দেখা এবং শব্দটি গণমাধ্যমে ব্যবহার না করার অনুরোধের বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাখান ও প্রত্যাহারেরআহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, 'খুনিকে চোর বলার কোন সুযোগ নেই, ধর্ষণকে লঘু করে ডিএমপি কমিশনার আসলে ধর্ষকের পক্ষই নিচ্ছেন।’

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শনিবার, ৮ মার্চ) ডিবি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার বলেন, নিবিড়ভাবে তদন্ত করে জড়িত ৭ জনের মধ্যে ৬ জনকেই গ্রেপ্তার করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক আইন মেনে চলার আহ্বান

সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক আইন মেনে চলার আহ্বান

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, সড়কে শৃঙ্খলা রক্ষায় ও রোড ক্র্যাশ প্রতিরোধে সবাইকে ট্রাফিক নিয়ম কানুন যাথযথভাবে মেনে চলতে হবে। তিনি বলেন, 'সড়ক ব্যবহারকারীদের অনেকেই ট্রাফিক নিয়ম মানেন না। বিশেষ করে নির্ধারিত গতি সীমা না মানা এবং হঠাৎ লেন পরিবর্তনের মতো বিষয়গুলো অধিকাংশ ক্ষেত্রে দুর্ঘটনার জন্য দায়ি।'