এআই ক্যামেরা এখন পর্যন্ত দেড় হাজার মামলা করেছে: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ | ছবি: এখন টিভি
0

রাজধানীতে ১৯টি ইন্টারসেকশনে থাকা এআই ক্যামেরা এখন পর্যন্ত ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে দেড় হাজার মামলা করেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।

আজ (মঙ্গলবার, ৩০ জুন) রাজধানীর লেক রোডের সিগন্যালে এআই ক্যামেরা ট্রাফিক সিস্টেম উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘এআই ক্যামেরা রাজধানীতে ড্রাইভারদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবনতা তৈরি করেছে।’

আরও পড়ুন:

গাড়ির উচ্চগতি, অযথা লেন পরিবর্তন ও মোটর সাইকেলে হেলমেট না থাকলে মামলা করবে এআই ক্যামেরা দাবি ডিএমপি কমিশনারের। এখন পর্যন্ত ঢাকায় ৩৮ হাজার সমন পেন্ডিং রয়েছে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার জানান, আধুনিক ও স্মার্ট সিটি গড়ে তুলতে ধীরে সব ইন্টারসেকশনে এআই ক্যামেরা লাগানো হবে।

এসএইচ