
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি সাক্ষাৎ করেছেন। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ
‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’- এর খসড়া প্রকাশ করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ খসড়া প্রস্তুত করেছে। সংশ্লিষ্ট অংশীজন এবং সর্বসাধারণের অবগতি ও মতামত প্রদানের উদ্দেশ্যে খসড়াটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।

ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিল নগদ
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ডাক বিভাগের সাথে রাজস্ব ভাগাভাগি করেছে। ২০২৩ সালের আয় থেকে ৫ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৫৫৮ টাকার রাজস্ব ডাক বিভাগকে বুঝিয়ে দিয়েছে নগদ।

‘বঙ্গবন্ধু স্যাটেলাইটে আয় ১৫০ কোটি টাকা, ৫ বছরের মধ্যে দ্বিতীয়টির উৎক্ষেপণ’
আগামী ৫ বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ হবে বলে জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইসাথে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ১৫০ কোটি টাকা আয় হয়েছে বলেও জানান তিনি। আজ (রোববার, ১২ মে) ঢাকা ক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।