
পূর্বাঞ্চলে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক সভায় রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, এবারের ঈদযাত্রায় সিডিউল বিপর্যয় রোধ ও টিকিটবিহীন যাত্রী প্রতিরোধই প্রধান চ্যালেঞ্জ। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মার্চ থেকে রেলওয়ে পূর্বাঞ্চলে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে।

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হওয়ার ৯ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন এলাকায় লাইনচ্যুত তেলবাহী ট্রেন উদ্ধার শেষে প্রায় ৯ ঘণ্টা পর নাচোল–গোমস্তাপুর উপজেলার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় তেলবাহী ট্রেনটি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

চৌম্বকীয় শক্তিতে ভেসে চলা ট্রেন: ম্যাগলেভ প্রযুক্তির নতুন দিগন্ত, কী ও কেন জানুন
কল্পনা করুন এমন একটি ট্রেনের কথা যা রেললাইনের ওপর চলে কিন্তু লাইনকে স্পর্শ করে না! অবিশ্বাস্য মনে হলেও 'ম্যাগনেটিক লেভিটেশন' বা ম্যাগলেভ প্রযুক্তির কল্যাণে এটি এখন বাস্তব। ঘণ্টায় ৬০০ কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে সক্ষম এই ট্রেন মূলত চৌম্বকীয় শক্তিতে ভর করে লাইনের ওপর ভেসে থাকে। ভবিষ্যতের এই পরিবহন ব্যবস্থা কেন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করছে এবং কেন একেই বলা হচ্ছে আগামীর প্রধান যোগাযোগ মাধ্যম—জানুন বিস্তারিত।

কুমিল্লায় রেলওয়ে জংশনে মেঘনা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত ৫
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সংযোগের সময় বগির সঙ্গে ধাক্কা লেগে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে এক রেলকর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চট্টগ্রাম-চাঁদপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ভোট দিতে ঘরমুখো মানুষের ঢল, রেল-সড়ক-নৌপথে উপচে পড়া ভিড়
ভোটাধিকার প্রয়োগ করতে রেল, নৌ ও সড়কপথে ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। ট্রেনের আসন ও করিডোর ছাড়িয়ে অনেককে ছাদেও যাত্রা করতে দেখা গেছে। সড়কপথে বাসের ভোগান্তি আর বাড়তি ভাড়ার অভিযোগ থাকলেও ভোট দিতে যাওয়ার আগ্রহই যেন তাদের কাছে বড় হয়ে উঠেছে। পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে নানা বয়সী ভোটার ছুটছেন গ্রামের পথে।

এক দিনে ১৪৯ ট্রেনে অভিযান; টিকিটবিহীন ৫২২০ যাত্রী শনাক্ত
রেলওয়ের আয় ১০ লাখ ৬৯ হাজার টাকা
বাংলাদেশ রেলওয়ে এক দিনে ১৪৯টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৫ হাজার ২২০ জন যাত্রীকে শনাক্ত করেছে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে ১০ লাখ ৬৯ হাজার ১৩৫ টাকা।

স্পেনের দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩৯
স্পেনের করডোবা প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এখনও পর্যন্ত ৩৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত ১৭০ জনের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর। তবে হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ফায়ার সার্ভিসের। দুর্ঘটনার জেরে প্রধান প্রধান রুটে উচ্চগতির রেলসেবা সোমবার পর্যন্ত পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ।

ফরিদপুরে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩
ফরিদপুরের বোয়ালমারীতে জুট মিলের শ্রমিকবাহী পিকআপে ট্রেন ধাক্কা দিলে আপন দুই ভাইসহ ৩ জন নিহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আজ (সোমবার, ১২ জানুয়ারি) বিকেলে উপজেলার সোতাশী রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-কক্সবাজারসহ ছয় রুটে বাড়ল ট্রেনের ভাড়া, কোন রুটে কত
সাধারণ মানুষের সাশ্রয়ী বাহন হিসেবে পরিচিত রেলে ভ্রমণের খরচ এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। রেলওয়ের পূর্বাঞ্চলে যাতায়াতে যাত্রীদের পকেট থেকে এখন বাড়তি টাকা খসবে। গতকাল (শনিবার, ২০ ডিসেম্বর) থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজারসহ দেশের গুরুত্বপূর্ণ ছয়টি রুটে ট্রেনের ভাড়া বৃদ্ধি (Train Fare Hike) কার্যকর হয়েছে। রেলওয়ের গত ১৩ বছরের ইতিহাসে এটি অন্তত পঞ্চম দফা ভাড়া বৃদ্ধির ঘটনা।

এখন টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া স্টেশন উদ্বোধন
এখন টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর অবশেষে টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া স্টেশন উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের দাবি, আশেপাশের সড়ক উন্নয়নের পাশাপাশি এ স্টেশনে সকল আন্তঃনগর ট্রেন থামাতে হবে। রেলওয়ে মহাপরিচালক বলছেন, প্রথমে এ স্টেশনে রাজশাহী মেইল লোকাল ট্রেনটি চলাচল করলেও পরবর্তীতে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

কর্মীদের কর্মবিরতিতে মেট্রোরেল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
ঢাকার মেট্রোরেলে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি কারণে আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে আছে। নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বেলা ৩টা ও মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। এতে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের।

মার্চ থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু: শেখ মঈনুদ্দিন
আগামী ২০২৬ সালের মার্চ মাসেই পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন যোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) সকালে পাবনার পাকশী বিভাগীয় রেল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।