নিহত আবুল কালাম আজাদ (টিমন) নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মো. মহিবুর রহমানের ছেলে।
স্থানীয়দের জানায়, আবুল কালাম আজাদ ট্রলিযোগে দেওপাড়া এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে দেওপাড়া রেলক্রসিং অতিক্রমের সময় রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি তার ট্রলিকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন:
খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেয়া হচ্ছে। দুর্ঘটনার পরও ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’




