
এক দিনের ব্যবধানে যমুনা নদী রক্ষা বাঁধের আবারও ধস
এক দিনের ব্যবধানে টাঙ্গাইলের গোপালপুরের সাখারিয়া এলাকায় যমুনা নদী রক্ষা বাঁধের আবারও অন্তত ৬৫ মিটার এলাকায় ধ্বস দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে নদী রক্ষা বাঁধ। এছাড়াও তিন দিনেও স্বাভাবিক হয়নি ভূঞাপুর-তারাকান্দি সড়কের যানচলাচল যান চলাচল।

ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে ধস; যানচলাচল বন্ধে স্থানীয়দের ভোগান্তি
টাঙ্গাইলের গোপালপুরের সাখারিয়া এলাকায় যমুনা নদী রক্ষা বাঁধের একশ মিটার অংশে আকস্মিক ধ্বস দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ ভূঞাপুর-তারাকান্দি সড়ক, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া গতকাল (রোববার, ১৯ জুলাই) থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের ঋণ সুবিধা নিশ্চিতের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর
ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের কৃষি ঋণের আদলে সহজ শর্তে ঋণ সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, উৎপাদন ব্যয় কমানো, ফিডের দাম সহনীয় রাখা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতের মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করে গড়ে তোলা হবে।

মির্জাপুরে পনেরো ঘণ্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১
টাঙ্গাইলের মির্জাপুরে পনেরো ঘণ্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১১জন। গতকাল (বৃহস্পতিবার, ১৬ জুলাই) রাত ৮টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত উপজেলার থলপাড়া, মন্দিরাপাড়া, কোদালিয়া এবং কাটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু, আহত ৪
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ১৬ জুলাই) রাতে ফতেপুর থলপাড়া এলাকায় বংশাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ জন
টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আল-আমিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) দুপুরে কালিহাতী পৌর এলাকার কামার্থী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে স্কুলছাত্রী সামিয়া আক্তারকে অপহরণের পর হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ (বুধবার, ১৫ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস এ রায় দেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও বন্যা দুর্যোগের মধ্যে কঠিন পদ্ধতিতে জোরপূর্বক পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ নানা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা।

টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড
টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ওয়াজ উদ্দিন (৪৮) নামে এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আজ (সোমবার, ১৩ জুলাই) দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে: প্রতিমন্ত্রী টুকু
বিএনপি জুলাই সনদের দাবিগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শুক্রবার, ১০ জুলাই) বিকেলে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে যাত্রীসেবায় স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত মা, আহত বাবা ও ছেলে
জামালপুরে এক আত্মীয়ের জানাজার নামাজে যাওয়ার সময় টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জাহিদা বেগম (৫২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সাখাওয়াত তালুকদার ও চেলে ওয়ারিফ তালুকদার আহত হয়েছেন।

টামেকে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যবস্থাপনা কমিটির সভা
টাঙ্গাইল মেডিকেল কলেজ (টামেক) হাসপাতালে উন্নত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ১০ জুলাই) দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।