জ্বালানি সংকট
পান্তা-ইলিশে বৈশাখ: ঐতিহ্য থেকে ‘বৈষম্যের প্রতিচ্ছবি’

পান্তা-ইলিশে বৈশাখ: ঐতিহ্য থেকে ‘বৈষম্যের প্রতিচ্ছবি’

পহেলা বৈশাখ মানেই নতুন সূচনা, উৎসব আর বাঙালিয়ানার উচ্ছ্বাস। লাল-সাদা শাড়ি-পাঞ্জাবি, মঙ্গল শোভাযাত্রার ঢোল, নতুন দিনের গান; সবকিছুর মাঝেই একসময় অবিচ্ছেদ্য অংশ ছিলো পান্তা-ইলিশ। কিন্তু সময় বদলেছে, আর সেই সঙ্গে বদলে গেছে বৈশাখের এ চিরচেনা ছবিও। পান্তা-ইলিশ এখন আর সবার নাগালের ঐতিহ্য নয়; বরং তা হয়ে উঠেছে সামর্থ্যের এক কঠিন পরীক্ষা।

জ্বালানি সংকটে চীনে প্লাস্টিকের দাম আকাশচুম্বী; বাজারে বেড়েছে অস্থিরতা

জ্বালানি সংকটে চীনে প্লাস্টিকের দাম আকাশচুম্বী; বাজারে বেড়েছে অস্থিরতা

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে মুখ থুবড়ে পড়েছে চীনের প্লাস্টিক শিল্প। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দক্ষিণ চীনে প্লাস্টিক সামগ্রীর দাম বেড়েছে বহুগুণ। অনেক প্রতিষ্ঠান পণ্য মজুত করায় বাজারে সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। উচ্চ দামের কারণে বাতিল হচ্ছে ক্রয়াদেশ।

জ্বালানি সমস্যা সমাধানে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

জ্বালানি সমস্যা সমাধানে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

আগামীতে দেশে জ্বালানি সমস্যা সমাধানে নতুন প্রজন্মকে উদ্ভাবণী শক্তি নিয়ে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

আলোচনার টেবিলে ওয়াশিংটন-তেহরান; প্রশংসায় ভাসছে পাকিস্তান

আলোচনার টেবিলে ওয়াশিংটন-তেহরান; প্রশংসায় ভাসছে পাকিস্তান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়ায় এখনও জ্বালানি সংকটে ধুঁকছে পুরো বিশ্ব। এ অবস্থায় সবার চোখ ইসলামাবাদের দিকে। পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন-তেহরান প্রকৃত শান্তির পথ বেছে নিতে সক্ষম হবে, নাকি দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভেস্তে যাবে, সেই শঙ্কায় বাড়ছে উদ্বেগ। তবে যুদ্ধের ময়দান থেকে দুই দেশকে আলোচনার টেবিলে নিয়ে আসায় প্রশংসায় ভাসছে পাকিস্তান।

জ্বালানি সংকট: ছুটির দিনেও ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন গ্রাহকদের

জ্বালানি সংকট: ছুটির দিনেও ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন গ্রাহকদের

মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে দেশের জ্বালানিতেও। ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ না থাকায় বিপাকে গ্রাহকরা। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ভোর থেকেই ছিলো যানবাহনের দীর্ঘ লাইন।

দেশে জ্বালানির বর্তমান মজুতে ১১ দিনের চাহিদা পূরণ সম্ভব: ডিসিসিআই সভাপতি

দেশে জ্বালানির বর্তমান মজুতে ১১ দিনের চাহিদা পূরণ সম্ভব: ডিসিসিআই সভাপতি

দেশে বর্তমানে যে পরিমাণ জ্বালানি মজুত রয়েছে, তা দিয়ে সর্বোচ্চ ১১ দিনের চাহিদা পূরণ করা সম্ভব বলে আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

জ্বালানি সংকট: চাহিদা বেড়েছে ইলেকট্রিক বাইকের, সৌর চার্জের ওপর জোর বিশেষজ্ঞদের

জ্বালানি সংকট: চাহিদা বেড়েছে ইলেকট্রিক বাইকের, সৌর চার্জের ওপর জোর বিশেষজ্ঞদের

চলমান জ্বালানি সংকটে কদর বেড়েছে ইলেকট্রিক বাইকের। ভোগান্তি কমাতে বিদ্যুৎচালিত এই বাইকটি কিনছেন অনেকে। তবে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখলেও সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জের ব্যবস্থার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

গ্রেপ্তার নারীর মুক্তি চেয়ে আল্টিমেটাম; স্পিকার বললেন, ‘সংসদে রাজপথের মতো কর্মকাণ্ড ঠিক নয়’

গ্রেপ্তার নারীর মুক্তি চেয়ে আল্টিমেটাম; স্পিকার বললেন, ‘সংসদে রাজপথের মতো কর্মকাণ্ড ঠিক নয়’

জ্বালানি সংকট নিয়ে ফেসবুকে মন্তব্য করায় ‘সাওদা সুমি’ নামে এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়েছে জাতীয় সংসদ। এ গ্রেপ্তারকে ‘ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস’ আখ্যা দিয়ে আজকের মধ্যেই ওই নারীর মুক্তি ও মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই: ববি হাজ্জাজ

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই: ববি হাজ্জাজ

দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং জ্বালানি সংকটের প্রেক্ষাপটে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখা বা অনলাইন ক্লাসে যাওয়ার বিষয়ে এই মুহূর্তে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ (সোমবার, ৬ এপ্রিল) দুপুরে রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

জ্বালানি সংকট: ফিলিং স্টেশন এলাকায় যানজট, বিপাকে রাইডশেয়ার চালকরা

জ্বালানি সংকট: ফিলিং স্টেশন এলাকায় যানজট, বিপাকে রাইডশেয়ার চালকরা

জ্বালানি সংকটে প্রধান সড়কের যানজট এখন ফিলিং স্টেশন এলাকায়। তেল নিতে গিয়ে সড়ক থেকে কমে গেছে গণপরিবহনও। বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় সবচেয়ে বিপাকে পেশাজীবীসহ রাইডশেয়ার চালকরা। দিনের বেশিরভাগ সময় পাম্পে থাকায় কমছে কর্মঘণ্টা এবং আয়ও।

জ্বালানি সংকটে নাজেহাল রাজধানীবাসী, পাম্প খোলার আগেই দীর্ঘ লাইন

জ্বালানি সংকটে নাজেহাল রাজধানীবাসী, পাম্প খোলার আগেই দীর্ঘ লাইন

দিন যত যাচ্ছে জ্বালানি তেলের সংকটে নাজেহাল অবস্থায় পড়ছেন রাজধানীবাসী। তেল সংগ্রহের জন্য ফুয়েল পাম্পগুলো খোলার আগেই ভিড় করছেন চালকরা।

জ্বালানি সংকট: পাকিস্তানে দোকানপাট ও শপিং মল বন্ধের নতুন নির্দেশনা

জ্বালানি সংকট: পাকিস্তানে দোকানপাট ও শপিং মল বন্ধের নতুন নির্দেশনা

জ্বালানি সংকট মোকাবিলায় দোকানপাট ও শপিং মল বন্ধের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার। নির্দেশনা অনুযায়ী, বেলুচিস্তানে রাত ৮টার মধ্যে দোকানপাট ও শপিং মল বন্ধ করতে হবে।