
হরমুজ প্রণালি ও তিন বাধা: সইয়ের অপেক্ষায় অলস সাড়ে পাঁচশোর বেশি জাহাজ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার ইরানের সঙ্গে সমঝোতা ঘোষণা করে ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, ‘বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো। তেল প্রবাহিত হতে দাও!’ কিন্তু বাস্তবতা ভিন্ন। মেরিন ট্রাফিকের জাহাজ ট্র্যাকিং তথ্যের ওপর ভিত্তি করে করা বিবিসি ভেরিফাই–এর বিশ্লেষণে দেখা গেছে, চুক্তি ঘোষণার পর থেকে এ পর্যন্ত মাত্র সাতটি জাহাজ এ গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করেছে। বর্তমানে পারস্য উপসাগরের ভেতরে প্রায় ৫৮০টি জাহাজ আটকা পড়ে আছে।

হরমুজ প্রণালি দিয়ে ২৫টি জাহাজ পার হয়েছে; দাবি ইরানি নৌবাহিনীর
হরমুজ প্রণালি দিয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫টি জাহাজ অতিক্রম করেছে বলে জানিয়েছে রেভল্যুশনারি গার্ড কর্পস নৌবাহিনী। দেশটির আধা সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানায়।

আটকে থাকা ৮ জাহাজ ছাড়তে ইরানকে থাইল্যান্ডের অনুরোধ
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকে থাকা থাইল্যান্ডের পতাকাবাহী আটটি জাহাজকে নিরাপদে পার হওয়ার সুযোগ দিতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছে থাইল্যান্ড। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক পুয়াংকেটকেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এই অনুরোধ জানান। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের জাহাজ চলাচলে কড়াকড়ি; ৭৫টি জাহাজ ঘুরিয়ে দেয়ার দাবি সেন্টকমের
ইরানি বন্দর-সংশ্লিষ্ট জাহাজ চলাচল সীমিত করতে চলমান সামুদ্রিক অভিযানে ৭৫টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দেয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্টকম। একই সঙ্গে অভিযান চলাকালে চারটি জাহাজ অচল করে দেয়ার কথাও জানিয়েছে তারা। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি পার হলো ৩০টি জাহাজ, চীনের জন্য বিশেষ সুবিধা
গতকাল (বুধবার, ১৩ মে) বুধবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত ইরানের অনুমতি নিয়ে অন্তত ৩০টি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি’র এক প্রতিবেদনে রেভল্যুশনারি গার্ড কর্পসের (আরজিসি) নৌবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজে সমন্বয় করে চলাচলকারী জাহাজগুলো ‘নিরাপদ’ থাকবে: আইআরজিসি
হরমুজ প্রণালিতে বর্তমানে নিজেদের ব্যবস্থাপনা প্রক্রিয়া চালু রেখেছে ইরান। এটি মেনে যেসব জাহাজ চলাচল করবে সেগুলো নিরাপদ থাকবে বলে জানিয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। খবর আল জাজিরার।

৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙেছে ইরানের ৫২টি জাহাজ
মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ উপেক্ষা করে গত ৭২ ঘণ্টায় ইরানের অন্তত ৫২টি জাহাজ সমুদ্রসীমায় চলাচল করেছে। স্যাটেলাইট ট্র্যাকিং ডাটার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি সপ্তাহের সোমবার পর্যন্ত তিন দিনে এসব জাহাজ পারস্য উপসাগরের বিভিন্ন রুটে যাতায়াত করেছে। মিডল ইস্ট মিররের প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

ইরান যুদ্ধের প্রভাবে পানামা খালে জাহাজের ভিড়
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী পানামা খালে জাহাজের আনাগোনা বহুগুণ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় গত অক্টোবর থেকে এখন পর্যন্ত পানামা খাল দিয়ে অতিরিক্ত ৩০০টি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছেন পানামা খাল কর্তৃপক্ষের অর্থবিষয়ক প্রধান ভিক্টর ভিয়াল। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না: ইরানি সংসদ সদস্য
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ আর আগের অবস্থায় ফিরে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা। বর্তমানে ওই জলপথে জাহাজ চলাচলে ইরানের বিধি-নিষেধ এবং ইরানের বন্দরগুলোতে আমেরিকার অবরোধের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষার আহ্বান গুতেরেসের
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি অবিলম্বে এই আন্তর্জাতিক জলপথে অবাধ নেভিগেশনাল অধিকার বা যাতায়াতের স্বাধীনতা পুনর্বহালের আহ্বান জানিয়েছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠেছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সীমাবদ্ধতা, অভিযানে ইচ্ছুক ন্যাটো
যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরাইলি হামলা বন্ধ না হওয়া হরমুজ প্রণালিকে প্রায় অচল করে রেখেছে ইরান। দিনে ১৫টি জাহাজ চলাচলে তেহরান সীমা নির্ধারণ করে দিয়েছে বলেও খবর প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস। যুদ্ধের আগে প্রণালিটি দিয়ে ১২০-১৪০টি জাহাজ চলাচল করত। এ অবস্থায় বৈশ্বিক জ্বালানি সংকটের দ্রুত সমাধানের আশা ম্লান হয়ে পড়েছে। প্রয়োজন হলে হরমুজ প্রণালিতে অভিযানের জন্য ইচ্ছুক বলে জানিয়েছে ন্যাটো।

হরমুজ প্রণালিতে সতর্ক জাহাজ; যুদ্ধবিরতিতেও অনিশ্চয়তা
ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং লেনগুলোর একটি কার্যত অবরুদ্ধ করার পর হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইরান যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ওই সরু জলপথ দিয়ে ‘নিরাপদ চলাচল’ নিশ্চিত করার শর্ত ছিল। তবে অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমের চেষ্টা করলে ‘টার্গেট করে ধ্বংস’ করার বার্তা পাওয়ার পর গত দুই দিনে মাত্র কয়েকটি জাহাজ এ পথ পেরিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।