
চসিকের মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের জন্য সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালীকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক।

সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচন হয় কীভাবে? জেনে নিন সম্ভাব্য সমীকরণ
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সংরক্ষিত নারী আসন (Reserved Women's Seats)। সংসদের ৩৫০টি আসনের মধ্যে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত, যেখানে এমপিরা সরাসরি জনগণের ভোটে নয়, বরং নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। বর্তমানে নির্বাচন কমিশন (Election Commission) এই পরোক্ষ নির্বাচনের (Indirect Election) প্রস্তুতি শুরু করেছে।

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবে মিল নেই: জামায়াত আমির
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘দেশের বাস্তবতায় জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’ একই সঙ্গে ব্লু ইকোনমি, কৃষি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শেরপুর ও বগুড়ায় পুনরায় উপনির্বাচনের দাবি গোলাম পরওয়ারের
শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের ফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক সমাবেশে তিনি এ দাবি জানান।

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত
বগুড়া-৬ সংসদীয় আসনে উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনে পুনর্নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

‘সাংবাদিকতা সত্য-ন্যায় থেকে সরে গেলে রাষ্ট্রের অন্য তিনটি অঙ্গও দুর্বল হয়ে যায়’
গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাংবাদিকরা যদি সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হন, তবে রাষ্ট্রের অন্য তিনটি অঙ্গও দুর্বল হয়ে পড়ে। আজ (শনিবার, ১৪ মার্চ) সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংরক্ষিত ৫০ নারী আসনের আলোচনায় যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (13th General Election) রেশ কাটতে না কাটতেই এবার আলোচনার কেন্দ্রে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন (Reserved Women Seats in Parliament)। আসন বণ্টন অনুযায়ী, সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি (BNP) পেতে যাচ্ছে ৩৫টি আসন। এই মনোনয়নকে কেন্দ্র করে দলটির ভেতরে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা ও লবিং। মহিলা দলের (Mohila Dal) পাশাপাশি এবার সাবেক ছাত্রদল নেত্রীদের নামও জোরালোভাবে আলোচনায় আসছে।

গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবে জামায়াত: ড. শফিকুর রহমান
দেশকে এগিয়ে নিতে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ড. শফিকুর রহমান। তিনি বলেন, ‘দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে গঠনমূলক সমালোচনা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।’

জাতীয় সংসদের সম্ভাব্য উচ্চকক্ষে কোন দল কত আসন পাবে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th National Parliamentary Election) নিরঙ্কুশ জয়ের পাশাপাশি জুলাই সনদ (July Charter) বাস্তবায়নে অনুষ্ঠিত গণভোটের (Referendum) ফলাফল বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। গণভোটে ৬৮ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় এখন প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ আসনের একটি উচ্চকক্ষ (Upper House) গঠন করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। তবে উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া নিয়ে বিএনপি ও অন্যান্য দলের মধ্যে ভিন্নমত লক্ষ্য করা যাচ্ছে।

জামায়াত বিরোধীদল হিসেবে জনগণের সঙ্গে থাকবে, জনস্বার্থ রক্ষাই মূল দায়িত্ব: ডা. শফিকুর
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত দায়িত্বশীল বিরোধীদল হিসেবে জনগণের সঙ্গে থাকবে, জনস্বার্থ ও দেশের স্বার্থ রক্ষাই হবে জামায়াতের মূল দায়িত্ব।

ভোলার বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৮
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয় বলে জানা যায়। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পক্ষীয় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে খতীরবা বাড়িতে এ ঘটনা ঘটে।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে ইসিকে ব্যারিস্টার আরমানের আহ্বান
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা ১৪ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ব্যারিস্টার আরমান। একই সঙ্গে সারা দেশে নারীদের লাঞ্ছিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।