
ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণ জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণ এবং একটি আইফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের শুল্ককরসহ আনুমানিক মোট মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা।

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগে ঢাকার চারটি প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কারা করছাড় পাবেন, কারা পাবেন না
বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা (Tax Return Filing) দিয়ে করছাড় সুবিধা (Tax Rebate) পাওয়ার সময় হাতে আছে আর মাত্র অল্প কিছুদিন। আগামী ৩০ সেপ্টেম্বর বা বুধবারের মধ্যে অনলাইন আয়কর রিটার্ন (Online E-TIN Tax Return) জমা দিলে নির্ধারিত নিয়মে করছাড় পাওয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ড (National Board of Revenue - NBR) অর্থ বছরের বাজেটে এই নতুন নিয়ম চালুর পর সাধারণ করদাতাদের মনে করছাড়ের শর্ত নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে (Income Tax Return Rebate Rules)।

কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা
দেশের কর-জিডিপি অনুপাত বর্তমানের ৬ দশমিক ৮ শতাংশ থেকে ২০৩৫ সালের মধ্যে ১৫ শতাংশে উন্নীত করতে বড় ধরনের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে করের আওতা বাড়ানো, কর পরিপালন জোরদার, ডিজিটাল ব্যবস্থা শক্তিশালী করা এবং আয়কর, ভ্যাট ও কাস্টমস প্রশাসনকে সমন্বিতভাবে পরিচালনার জন্য ‘ওয়ান এনবিআর’ কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

নিম্নস্তরে ফের বাড়লো সিগারেটের দাম
জাতীয় বাজেটে সিগারেটের দাম বাড়ানোর কয়েক মাসের মধ্যেই নিম্নস্তরের সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য আবারও বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের সই করা গতকালের (বুধবার, ১৬ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশের পর বিষয়টি জানা গেছে।

রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলনে অংশ নেয়া ২০ কর্মকর্তার বিভিন্ন মেয়াদের শাস্তি মওকুফ করেছেন রাষ্ট্রপতি। মার্জনা চেয়ে করা আপিল আবেদন মঞ্জুরের পর দণ্ডাদেশ বাতিলের আদেশ দেয়া হয়েছে। এ বিষয়ে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি।

আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকটে ভুগতে হবে না: প্রতিমন্ত্রী
আগস্ট মাসের বিদ্যুৎ সংকটের কষ্ট যেন সেপ্টেম্বর মাসে পুনরাবৃত্তি না হয় সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে এক লাখ টাকা আয়করে কত ছাড় পাবেন? জেনে নিন হিসেব
চলতি ২০২৬-২৭ করবর্ষে করদাতাদের সময়মতো রিটার্ন জমা উদ্বুদ্ধ করতে নতুন নিয়ম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। নির্ধারিত সময়ের আগে রিটার্ন জমা দিলে বিশেষ করছাড় (Income Tax Rebate) পাওয়ার সুযোগ রাখা হয়েছে, অন্যদিকে দেরিতে জমা দিলে গুনতে হবে জরিমানা।

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় সাড়ে ৫ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে মিলবে করছাড়
করদাতাদের স্বেচ্ছায় কর পরিপালন উৎসাহিত করার লক্ষ্যে আয়কর আইন, ২০২৩ এর নতুন বিধান অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলে কর ছাড়ের ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ব্যক্তি পর্যায়ে করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু
করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড আজ (বুধবার, ২২ জুলাই) থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৬-২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে। ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর হতে সিস্টেমটি করদাতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

আয়কর নথি অডিটের কথা বলে ফোন, টাকা চাইছে? জানুন আপনার করণীয়
‘আপনার আয়কর রিটার্ন এনবিআরের অডিটের আওতায় পড়েছে’ ফোন করে এমন ভয়ভীতি দেখিয়ে করদাতাদের কাছ থেকে অবৈধভাবে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর (National Board of Revenue - NBR) ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর নথি নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই এই চক্রটি সক্রিয় হয়ে উঠেছে (Income Tax Audit Fraud Bangladesh)।