২০২৫ সালের জুনে রাজস্ব খাতের সংস্কার নিয়ে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের সময় বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলা, দপ্তর বন্ধ রেখে কর্মসূচিতে অংশ নেয়াসহ বিভিন্ন অভিযোগ ওঠে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে।
পরে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, বেতন গ্রেড অবনমনসহ বিভিন্ন ধরনের শাস্তি দেয়া হয়।
আইআরডির প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাস্তিপ্রাপ্ত কর্মকর্তারা মার্জনা চেয়ে আপিল আবেদন করলে রাষ্ট্রপতি তা মঞ্জুর করেন এবং তাদের দণ্ডাদেশ বাতিলের আদেশ দেন।
আরও পড়ুন:
শাস্তি মওকুফ হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন; কমিশনার জাকির হোসেন, অতিরিক্ত কর কমিশনার হাছান তারেক রিকাবদার, মির্জা আশিক রানা, চাঁদ সুলতানা চৌধুরানী, সুলতানা হাবীব, মুরাদ আহমেদসহ মোট ২০ কর্মকর্তা।
২০২৫ সালের ১২ মে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির পর এর বিরোধিতা করে প্রায় দেড় মাস আন্দোলন করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। জুনের শেষদিকে দেশের বিভিন্ন শুল্ক ও কর কার্যালয়ে কর্মবিরতি শুরু হলে অর্থবছরের শেষ সময়ে রাজস্ব আদায় কার্যক্রমও ব্যাহত হয়।




