
বিসিবির গঠনতন্ত্র নিয়ে নতুন প্রশ্ন; এনএসসির ভূমিকা নিয়েও অভিযোগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র কি শুধুই একটি কাগজ? নাকি আদতেই কোনো ক্ষমতা রাখে? নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পরেই গঠনতন্ত্রের বাইরে গিয়ে সহ-সভাপতি নিয়োগ দিয়েছেন তামিম ইকবাল। সেই সঙ্গে সরকারি হস্তক্ষেপেও বারবারই গঠনতন্ত্রের আইনকে ফাঁকি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

ব্যক্তিগত পরিচয় নয়, ইন্টেনশনই মুখ্য—নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম
‘ব্যক্তিগত পরিচয় যাইই থাকুক না কেন, আমার কাছে কার কী ইন্টেনশন (নিয়ত), সেটাই মুখ্য। আমি আশা করি, আজকের নির্বাচনের পর বাংলাদেশ ক্রিকেট সঠিক পথে এগোবে। ক্রিকেটের ওপর কোনো কিছু স্যাক্রিফাইস (আপস) করা হবে না।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েই এমন বার্তা দিয়েছেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল খান।

দেড় যুগ এনএসসিকে অর্থ দেয়নি বিসিবি; বকেয়া ৫০ কোটি টাকার বেশি
প্রতি বছর চুক্তি অনুযায়ী সম্প্রচার স্বত্ব আর গেইট মানি মিলিয়ে আয়ের ২৫ শতাংশ অর্থ জাতীয় ক্রীড়া পরিষদকে দেয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। অথচ চুক্তির পর থেকে কখনোই পুরো অর্থ পায়নি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সবমিলিয়ে গত দেড়যুগে রাষ্ট্রকে ৫০ কোটি টাকার বেশি ফাঁকি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বারবার চিঠি দিয়েও টাকা আদায় করতে পারেনি এনএসসি। সরকারদলীয় লোকজন বিসিবি সভাপতির চেয়ারে থাকায়, আইনের তোয়াক্কা করতো না বিসিবি, বলছেন সাবেকরা।

বিসিবির নতুন কমিটি গঠনে সরকারের প্রভাব নেই—দাবি ক্রীড়া পরিচালকের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাড-হক কমিটিতে বেশ কয়েকজন রাজনৈতিক পরিবারের সদস্য থাকলেও, এতে সরকারের কোনো প্রভাব বা হস্তক্ষেপ নেই। এখন টেলিভিশনে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক আমিনুল ইহসান। একইসঙ্গে তদন্ত কমিটির বক্তব্যের সঙ্গে নতুন এই কমিটি গঠনের সিদ্ধান্ত সাংঘর্ষিক নয় বলেও জানিয়েছেন তিনি।

সভাপতির দায়িত্ব পেয়েই বিসিবিতে তামিম ইকবাল
তদন্ত কমিটির অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত বোর্ড ভেঙে দিয়েছে। বোর্ড ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছেন সংস্থাটি। সেই কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। দায়িত্ব পেয়েই বোর্ড সভার আহ্বান করেছেন সাবেক এই অধিনায়ক।

বিসিবির কমিটি ভেঙে দিতে আইসিসিকে মেইল; তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটির প্রস্তাব
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে কারচুপির প্রমাণ পাওয়ার দাবি করেছে তদন্ত কমিটি। এ প্রেক্ষাপটে বর্তমান কমিটি ভেঙে দিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে মেইল পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়েছে; যা তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করবে।

বিসিবির ইস্যুতে এনএসসির তদন্তে সাড়া না দিয়ে পাল্টা অভিযোগ আসিফের
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে ক্রীড়া মন্ত্রণালয় ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটির ডাকে আসিফ মাহমুদ সাড়া দেননি বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান। বিপরীতে এখতিয়ার বহির্ভূতভাবে মন্ত্রণালয় তদন্ত করছে উল্লেখ করে আদালত অবমাননার অভিযোগ এনেছেন আসিফ মাহমুদ।

বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির ফয়সাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির ফয়সাল। এ নিয়ে গত অক্টোবরে নির্বাচিত পরিচালনা পর্ষদের তিনজন পরিচালক পদত্যাগ করলেন। এর আগে ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন ইস্তফা দেন।

৯ মাসেও সংস্কার হয়নি তাজউদ্দিন ইনডোর কমপ্লেক্স, দীর্ঘ সময় অনুশীলন বন্ধের শঙ্কা
আবেদনের ৯ মাস পরেও তাজউদ্দিন আহমেদ ইনডোর কমপ্লেক্স সংস্কারে উদ্যোগ নেই জাতীয় ক্রীড়া পরিষদের। ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট মিলিয়ে টেবিল টেনিসে ব্যস্ততার বছর থাকলেও উপযুক্ত পরিবেশ না থাকায় লম্বা সময়ের জন্য বন্ধ থাকতে পারে অনুশীলন। যা নিয়ে অস্বস্তিতে আছেন ফেডারেশন কর্তারাও।

নির্বাচনি প্রচারণায় খেলোয়াড়দের ব্যবহারে এনএসসির ‘না’, ফেডারেশনগুলোকে চিঠি
জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনি প্রচারণায় ব্যবহার না করার বিষয়ে ফেডারেশনগুলোকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গতকাল (সোমবার, ২৪ নভেম্বর) এক চিঠির মাধ্যমে এনএসসি এ সতর্কতা জারি করে।

যৌন হয়রানি প্রতিরোধে ক্রীড়া ফেডারেশনগুলোকে অভিযোগ কমিটি গঠনের নির্দেশ
যৌন হয়রানি প্রতিরোধে দেশের সব ক্রীড়া ফেডারেশনকে ন্যুনতম ৩ জন নারীসহ ৫ সদস্যবিশিষ্ট অভিযোগ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা
দেশের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় নারী বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেয়ে এ দায়িত্বে আসছেন তিনি।