
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পদে নিয়োগ পেলেন কামরুল ইসলাম
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬) পদে কামরুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। আজ (সোমবার, ১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

ঈদুল আজহা ২৮ মে, অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যত দিন: জানুন ছুটির পূর্ণাঙ্গ তালিকা
বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা (Eid-ul-Adha) বা কোরবানি ঈদ উদযাপিত হবে (Eid-ul-Adha on 28 May, Long Holidays for Offices and Educational Institutions)।

প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
তথ্য অধিদপ্তরে প্রধান তথ্য কর্মকর্তা পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সৈয়দ আবদাল আহমদ। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।

১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি; ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান
খাদ্য, পরিবেশ, কৃষি বিপণন, ট্রেডমার্কস, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর; জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোসহ ১১ অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুইজন রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী পদে ড. মো. সাইমুম পারভেজকে নিয়োগ দেয়া হয়েছে।

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে নতুন ডিসি নিয়োগ
সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ (বুধবার, ১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোহা. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিমানের নতুন এমডি সোহেল আহমেদ; ডিএমডি সৈয়দ মইন উদ্দিন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। আর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সৈয়দ মঈন উদ্দিন আহমেদ। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এই দায়িত্ব দেয়া হয়।

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন সাংবাদিক কামাল উদ্দিন সবুজ
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মো. কামাল উদ্দিন মজুমদার, যিনি কামাল উদ্দিন সবুজ নামে পরিচিত। তিনি বর্তমানে দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় ১৩ এপ্রিল সাধারণ ছুটি
চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আগামী ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ (রোববার, ৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারি চাকরিতে শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাশ
সরকারি কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং কর্মস্থলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন সংশোধনীতে কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা বা কর্মে ইস্তফা দিয়ে সম্মিলিতভাবে অনুপস্থিত থাকাকে ‘সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ’ হিসেবে গণ্য করার প্রস্তাব করা হয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে চাকরি থেকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরের মতো কঠোর দণ্ডের বিধান রাখা হয়েছে।

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাশ
সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর নির্ধারণ করতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়।