বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনোয়ারুল কাদির বিটুর চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়-এ ন্যস্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ডা. মনোয়ারুল কাদির বিটু ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব এবং ‘রক্তস্পন্দন’-এর প্রধান সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।





