
পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ
পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) পটুয়াখালীর মির্জাগঞ্জ থানাধীন সুবিদখালী খেয়াঘাট সংলগ্ন শ্রীমন্ত নদীতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণে নকল সিগারেট জব্দ করা হয়েছে।

বরিশালে শুল্ক-কর ফাঁকি দেয়া মজুতকৃত নকল সিগারেট জব্দ
বরিশালে শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাতকরণে মজুতকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল (শুক্রবার, ১৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে নগরির কাজিপাড়া অভিযান চালানো হয়। সেখানকার একটি গোডাউন থেকে ২৩ লাখ ১৯ হাজার ৬০০ টাকা মূল্যের ৩ লাখ ৮৬ হাজার ৬০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।

কুষ্টিয়ায় পৃথক অভিযানে ২৪ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন বিজিবি। গতকাল (শুক্রবার, ১৬ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

দিনাজপুর সীমান্তে বিজিবির নতুন বিওপি উদ্বোধন
সীমান্ত সুরক্ষা জোরদার এবং চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে দিনাজপুরের বিরল উপজেলায় নতুন একটি বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শাহজালাল বিমানবন্দরে সিআইআইডির অভিযান; ৫৯৮৮০০০ টাকা মূল্যের অবৈধ সিগারেট জব্দ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে ৫৯ লাখ ৮৮ হাজার টাকা মূল্যমানের ২ লাখ ৯৯ হাজার ৪০০ শলাকা অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

জ্বালানি তেল চোরাচালানের ঘটনা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জ্বালানি তেল চোরাচালানের কয়েকটি ঘটনা নজরে এসেছে সেগুলা কঠোর হস্তে দমন করা হবে। আজ (শনিবার, ২৮ মার্চ) সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিকেলে সরকারি দলের দ্বিতীয় সংসদীয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে প্রায় ৫ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (সোমবার, ২৩ মার্চ) ভোরে উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব জিরা জব্দ করে। এগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে। আজ (সোমবার, ২৩ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

মিয়ানমারে জ্বালানিসহ চোরাচালান রোধে কঠোর অবস্থানে কোস্টগার্ড
মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড ২৪/৭ টহল কার্যক্রম পরিচালনা করছে।

বিজিবির অভিযানে ফেব্রুয়ারিতে ১৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
গেলো ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৩১ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমন অধ্যাদেশের খসড়া অনুমোদন
মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে কঠোর আইনী ব্যবস্থা নিশ্চিত করতে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা
৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং
চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধ পন্থায় অর্জিত ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিংয়ের প্রাথমিক সত্যতা পাওয়ায় ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা রুজু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বেড়েছে চোরাচালান, কঠোর নজরদারিতে বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে বেড়েছে চোরাচালান। বাজারে চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য আনছে চোরাকারবারিরা। যদিও, বিজিবির নিয়মিত অভিযানে ধরা পড়ছে বিপুল মাদক ও চোরাই পণ্যের চালান। আর চোরাই পণ্য বহনে ব্যবহার করা হচ্ছে সীমান্তের বাসিন্দাদের। তবে চোরাচালানসহ অপরাধ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির কথা জানিয়েছে বিজিবি।