গোলাগুলি
যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে হাসপাতালে গোলাগুলি; নিহত ১, আটক ১

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে হাসপাতালে গোলাগুলি; নিহত ১, আটক ১

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটন হাসপাতালে এক ভয়াবহ গোলাগুলির ঘটনায় একজন নিহত ও অন্য একজন আহত হয়েছেন। এই ঘটনার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মীরা দীর্ঘ সময় কক্ষের ভেতরে নিজেদের বন্দি করে রাখেন। মঙ্গলবার বিকেলের এই ঘটনার কয়েক ঘণ্টা পর ফিলাডেলফিয়া থেকে ২৩ বছর বয়সী এক তরুণকে হেফাজতে নিয়েছে পুলিশ। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নাটোরে দু’পক্ষের গোলাগুলিতে একজন নিহত

নাটোরে দু’পক্ষের গোলাগুলিতে একজন নিহত

নাটোরের লালপুরের সীমান্তবর্তী হবিরচরে বালু মহাল নিয়ে দ্বন্দ্বে কাকন ও বেলাল গ্রুপের গোলাগুলিতে আজিজুল ইসলাম ঝাড়ু নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দু’জন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ (রোববার, ২৪ মে) বেলা ১১টার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। ঘটনার পর আদালত এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হোয়াইট হাউজের ডিনারে আবারও গুলি; অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প

হোয়াইট হাউজের ডিনারে আবারও গুলি; অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প

তিন বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার। আবারও বন্দুকধারীর নিশানায় পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবার খোদ ওয়াশিংটনের সংবাদকর্মীদের উপস্থিতিতেই হামলার মুখে পড়লেন তিনি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ ঘটনার বিস্তারিত উঠে এসেছে।

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ (রোববার, ২২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ইরানে স্কুল ও বেসামরিক স্থাপনায় হামলায় জাতিসংঘের নিন্দা

ইরানে স্কুল ও বেসামরিক স্থাপনায় হামলায় জাতিসংঘের নিন্দা

ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সামরিক হামলা এবং বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এছাড়া গতকাল (সোমবার, ২ মার্চ) নিউ ইয়র্কে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, এই সংঘাত পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

পদ্মার চরে জমি দখল নিয়ে বিরোধ: নিহত বেড়ে ৩

পদ্মার চরে জমি দখল নিয়ে বিরোধ: নিহত বেড়ে ৩

নাটোরের লালপুরে পদ্মা নদীর হবির চরে খড়ের জমি দখল নিয়ে কাঁকন বাহিনী ও রবি-মমতাজ গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় নদীর তীরে ভেসে উঠেছে আরও একজনের মরদেহ। এ নিয়ে বন্ধুক যুদ্ধে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমারের ওপার থেকে আসা গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে কোনো হতাহতের খবর কিংবা এপারে গুলি আসার তথ্য মেলেনি। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতের দিকে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

ঈশ্বরদীতে বালু মহল দখল নিয়ে ফের গোলাগুলি

ঈশ্বরদীতে বালু মহল দখল নিয়ে ফের গোলাগুলি

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালু মহল দখলকে কেন্দ্র করে আবারও দু’পক্ষের মধ্যে ফিল্মি স্টাইলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সোহান হোসেন (২২) নামের এক রাখাল গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ (শনিবার, ১২ জুলাই) দুপুরে ঈশ্বরদীর সাড়া ইউনিয়নের সাড়া ও ইসলামপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

অস্ট্রিয়ার স্কুলে গোলাগুলিতে হামলাকারীসহ অন্তত ৯ জন নিহত

অস্ট্রিয়ার স্কুলে গোলাগুলিতে হামলাকারীসহ অন্তত ৯ জন নিহত

অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গার্জের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে হামলাকারীও আছেন বলে জানা গেছে। বিবিসি প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

ভার্জিনিয়ায় এলোপাথাড়ি গুলিতে তিনজন নিহত

ভার্জিনিয়ায় এলোপাথাড়ি গুলিতে তিনজন নিহত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেছে কমপক্ষে তিনজনের। আহত হয়েছে আরো তিনজন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে ভার্জিনিয়ার স্পটসিলভেনিয়া কাউন্টিতে গোলাগুলি হয়।

দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ

দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ

অবশেষে ২৪ বছর পর আসাদ সরকারের পতন! চূড়ান্ত আঘাত হানলো সিরিয়ার বিদ্রোহীরা। পৌঁছে গেছে রাজধানী দামেস্কে। বিমানে করে রাজধানী ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। দামেস্কের প্রবেশপথে চলছে তীব্র গোলাগুলি। সরকারি রেডিও-টিভির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। আর এরই মধ্যে ইরাক সীমান্তে আশ্রয় নিয়েছেন প্রায় দু'হাজার সিরিয়ান সেনা।