
অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে নয়্যার
ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জার্মানি। বৈশ্বিক এ আসরে খেলতে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন বিশ্বকাপজয়ী গোলকিপার ম্যানুয়েল নয়্যার।

বিশ্বকাপ ‘ক্লিনশিট’: ইতিহাসে গোলবারের নায়ক যারা
গোলের খেলা ফুটবলে গোল ঠেকিয়ে ইতিহাস গড়েছেন অসংখ্য গোলরক্ষক। ফ্রান্সের ফ্যাবিয়েন বার্থেজ থেকে শুরু করে হালের ম্যানুয়েল নয়্যার, বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট রাখা গোলবারের সেই নায়কদের নাম ইতিহাসের পাতায় যেন লেখা স্বর্ণাক্ষরে।

বিপ্লব ভট্টাচার্যের হাত ধরে সাফল্যের পথে বয়সভিত্তিক দলের গোলরক্ষকরা
সাবেক সাফ জয়ী ফুটবলার ও অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। তার হাত ধরেই একের পর এক সাফল্যের দেখা পাচ্ছে দেশের বয়সভিত্তিক দলের গোলরক্ষকরা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে রুখে দেওয়ার নায়ক ইসমাইল হোসেন মাহিন। দক্ষিণ এশিয়ার সেরা এই গোলরক্ষকসহ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে ঝলক দেখানো রুপ্না চাকমা, মিলি আক্তারদের বয়সভিত্তিক দল থেকেই গড়ে তুলেছেন বিপ্লব ভট্টাচার্য।

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের সেরা গোলকিপার বাংলাদেশের মাহিন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের ইসমাইল হোসেন মাহিন। গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেও দুর্দান্ত গোলকিপিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহিন।

সতীর্থদের ইফতারের সুযোগ করে দিতে ইনজুরির নাটক; ফরাসি লিগে ব্যতিক্রমী ঘটনা
মুসলিম সতীর্থদের ইফতার করার সুযোগ করে দিতে ইনজুরির নাটক করেছেন নান্তেসের গোলরক্ষক অ্যান্থনি লোপেজ। ফরাসি লিগ ওয়ানের ম্যাচে ঘটেছে এমনই এক ব্যতিক্রমী ঘটনা।

বারবার তীরে এসে তরী ডোবে কেন—বাংলাদেশ ফুটবলের ব্যর্থতার মূল কারণ কোথায়?
বাংলাদেশ ফুটবলের সঙ্গে ‘তীরে এসে তরী ডোবার’ প্রবাদের সখ্যতা বেশ আগের। মনঃসংযোগে ঘাটতি, প্রস্তুতির অভাব নাকি চিরায়ত অভ্যাস। ঠিক কোন কারণে বারবার মন ভেঙেছে দেশের ফুটবল সমর্থকদের তার উত্তর খুঁজে পাওয়া কঠিন। কেউ কেউ দুষছেন কোচ ক্যাবরেরার ট্যাকটিক্সে।

বছরের শেষ প্রীতি ম্যাচে খেলছে না আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজ
আর্জেন্টিনার হয়ে বছরের শেষ প্রীতিম্যাচে খেলা হচ্ছে না দলের নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। কোচ লিওনেল স্কালোনির চাওয়াতেই নভেম্বর উইন্ডোতে দলের সঙ্গে থাকছেন না তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তুরস্কের ক্লাবে যোগ দিয়েছেন আন্দ্রে ওনানা
ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে তুরস্কের ক্লাব ত্রাবজোনস্পোরে যোগ দিয়েছেন আন্দ্রে ওনানা। ক্লাবটিতে ২০২৫-২৬ মৌসুমের বাকি সময় ধারে খেলবেন ২৯ বছর বয়সী এ গোলরক্ষক। আজ (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) তুরস্কের ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে এ চুক্তি সম্পন্ন হয়।

রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও ডেইভসন লোপেজ। ১৯৯৭ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় ফ্যাবিও'র। ২৮ বছরের পুরো ক্যারিয়ারই ছিল ব্রাজিলে, ৫টি ক্লাবের হয়ে খেলেছেন ১৩৯১ ম্যাচ।

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়
গোল ব্যবধানে পিছিয়ে থাকলেও জয়ের ধারায় অটল স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা তুলনামূলক দুর্বল—তাই বড় ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে যেতে চেয়েছিলেন পিটার বাটলার। পূজার জোড়া গোল, তৃষ্ণা ও আফঈদার নির্ভরতা সব মিলিয়ে লঙ্কানদের ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আরও এক দাপুটে জয় তুলে নেয় স্বাগতিকরা।

বার্সেলোনা ছাড়ছেন অধিনায়ক স্টেগান; গুঞ্জনে উত্তপ্ত ইউরোপিয়ান মিডিয়া
অবশেষে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবটির অধিনায়ক মার্ক আন্দ্রে টের স্টেগান। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর গুঞ্জন, আগামী মৌসুমেই কাতালান ক্লাবটি ছাড়তে পারেন তিনি।

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হার বাংলাদেশের
এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার, ১০ জুন) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় খেলা শুরু হয়।