
ট্রাক নিয়ে ৯ ভোট পেলেন মেঘনা আলম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বেসরকারি ফলাফলে তিনটি কেন্দ্রে ৯টি ভোট পেয়েছেন গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ৭ ভোট, কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শূন্য (০) ভোট এবং শান্তিবাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুটি ভোট পেয়েছেন তিনি।

কুমিল্লা-৪ আসনে হাসনাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসিমউদ্দীন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি রাঙামাটির চার প্রার্থীর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেই নির্বাচিত হোক না কেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন রাঙামাটি আসনের প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) রাঙামাটিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে ভোটারদের মুখোমুখি করা হলে এমন প্রতিশ্রুতি দেন প্রার্থীরা।

টাঙ্গাইলে আট আসনে ৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদসহ নয় প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন আসনের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

‘বিএনপি ছাড়া অন্য কেউ সরকার গঠন করলে দেশকে ঠিক রাখতে পারবে না’
সরকার বিএনপি ছাড়া অন্য কেউ গঠন করলে দেশকে ঠিক রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘দেশকে পরিবর্তন করতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।’

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে রাশেদ খানের পদত্যাগের পর বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল (শনিবার, ২৭ ডিসেম্বর) রাতে দলটির সর্বোচ্চ ফোরামের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন হাসান আল মামুন।

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খান
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিলেন। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমেদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন। আসন্ন নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেয়া হয়েছে।

নিজের ওপর হামলার ঘটনায় বিচার না হলেও হাদি হত্যার বিচার চাই: ভিপি নুর
নিজের ওপর হামলার ঘটনায় বিচার না হলেও ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, ‘সিইসির মতে বিপ্লবীদের হত্যা বিচ্ছিন্ন ঘটনা।’ এমন পরিস্থিতিতে গণঅধিকার পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না সে বিষয়ে নতুন করে ভাবছেন বলেও জানান সাবেক এই ডাকসু ভিপি।

২-৪টা আসনের জন্য নয়, ন্যায্যতার বিচারে সমঝোতায় জোট হবে: নুর
২-৪টা আসনের জন্য নয়, বরং দেশের প্রয়োজনে জোট করলে তা ন্যায্যতার বিচারে আসন সমঝোতায় জোট হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন নুরুল হক নুর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

খালেদা জিয়ার ৩ আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ: রাশেদ খান
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর-৩ আসনে কোনো প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ। একইসঙ্গে তিনি যেসব আসন থেকে নির্বাচন করবেন, সেখানেও দলটি কোনও প্রার্থী দেবে না। আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয় নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণঅধিকার পরিষদের দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণাকালে এ তথ্য জানান তিনি।

১২ দলের সঙ্গে ইসির সংলাপ; বিএনপি-জামায়াত-এনসিপির ‘পৃথক মনোভাব’
নির্বাচন কমিশন দুই দফায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি)সহ ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে। সংলাপের সময় বিএনপি নেতা মঈন খান জানান, নির্বাচনে প্রশাসন ইসির অধীনে চায় দলটি। অন্যদিকে, জামায়াত ও এনসিপি নির্বাচন আচরণবিধি মেনে চলার বিষয়টি সকল দলের জন্য বাধ্যতামূলক করার ক্ষেত্রে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সব রাজনৈতিক দলের কাছ থেকে আচরণবিধি প্রতিপালনে সহযোগিতা চেয়েছেন।