Recent event

কুমিল্লা-৪ আসনে হাসনাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

ভোট বর্জনের ঘোষণা হাসনাতের প্রতিদ্বন্দ্বীর
ভোট বর্জনের ঘোষণা হাসনাতের প্রতিদ্বন্দ্বীর | ছবি: সংগৃহীত
0

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসিমউদ্দীন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় তিনি এ ঘোষণা দেন। ভোট কারচুপির অভিযোগ এনে ফেসবুক লাইভে এসে জসিমউদ্দীন বলেন, ‘কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই, নেতাকর্মীদের মারধর করা হয়েছে। আবার অনেককে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।’

আরও পড়ুন:

তিনি আর ও বলেন, ‘আমার অনেক সমর্থকের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হয়েছে।’ এসময় গণঅধিকার পরিষদের এ প্রার্থী অভিযোগ করেন বলেন, ‘টাকা দিয়ে ভোট কিনেছে। আজ আবার তারা নিজেরা নিজেরা ভোট কাটছে।’

জেআর