
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম চার বছরের সর্বোচ্চ: জাতিসংঘ
সরবরাহ সংকট ও পরিবহন অনিশ্চয়তায় গেলো সেপ্টেম্বরে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। যা বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি। সবচেয়ে বেশি দাম বেড়েছে কিছু খাদ্যশস্যসহ চিনি ও ভোজ্যতেলের। এদিকে, ইউরোজোনের মুদ্রাস্ফীতি পৌঁছেছে তিন বছরের মধ্যে সর্বোচ্চ প্রায় ৪ শতাংশে। এছাড়া সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অকৃষি খাতে প্রত্যাশিত কর্মসংস্থান সৃষ্টি হয়নি, বেড়েছে বেকারত্বের হার।

বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম ৪ বছরে সর্বোচ্চ
বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যোগান ঝুঁকিতে পড়ায় খাদ্যপণ্যের দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য, ২০২২ সালের আগস্টের পর সারা বিশ্বে খাদ্যপণ্যের দাম বর্তমানে সবচেয়ে বেশি।

বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্কবার্তা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার
বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম আবার বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান ও ইউক্রেনে চলমান যুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছে এল নিনোর প্রভাব। এতে খাদ্য উৎপাদন খরচ বাড়ছে এবং ফসলের ফলন কমে যাচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ এই সতর্কবার্তা দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের কার্যক্রম শুরু
ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য পরীক্ষার পাশাপাশি তাৎক্ষণিকভাবে ফল জানানোর লক্ষ্যে ময়মনসিংহ বিভাগের জন্য একটি ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’ চালু করা হয়েছে।

তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একইসঙ্গে পণ্যগুলোর সব ধরনের বিপণন ও বিক্রি সম্পূর্ণ বন্ধ করার কঠোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এসব পণ্য ক্রয় বা গ্রহণ না করার জন্য ভোক্তাদেরও পরামর্শ দেয়া হয়েছে।

টাঙ্গাইলে প্লাস্টিক জমা দিলেই মিলেছে খাদ্যপণ্য
টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ দূষণরোধে প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চাল, ডাল, তেল, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য সংগ্রহ করছেন সাধারণ মানুষ। আজ (মঙ্গলবার, ১৬ জুন) দিনব্যাপী স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমদানি পণ্যে করের চাপ, বাড়তে পারে দাম
শখের তোলা আশি টাকা। কিন্তু সেই শখ যদি হয় বিদেশি পণ্যের, তবে এবার পকেট থেকে খসতে পারে শখের চেয়েও অনেক বেশি। আমদানি করা নানা খাদ্যপণ্য আর শৌখিন সামগ্রীর গায়ে এবার বসছে বাজেটের কড়া কর। তবে, উৎপাদনের কাঁচামাল আমদানিতে তুলনামূলক শিথিলই থাকছে সরকারের অবস্থান। এমন পরিস্থিতিতে দেশিয় পণ্যের দামও যেন নাগালের মধ্যেই থাকে, সেই পরামর্শ বিশেষজ্ঞদের।

বিশ্বজুড়ে জ্বালানি সংকট; তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর আশঙ্কা
বিশ্বজুড়ে শুরু হওয়া জ্বালানি সংকটের প্রভাব পড়েছে সব ধরণের পণ্যের দাম ও সরবরাহ ব্যবস্থায়। প্লাস্টিক থেকে কাঁচ, খাদ্যপণ্য থেকে পোশাক- সংকটের আঁচ লেগেছে সকল পণ্যেই। এক মাসেরও কম সময়ের ব্যবধানে চীনে নিত্যপণ্যের দামের সূচক বেড়েছে ৪ শতাংশ পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, সোমবারের মধ্যে আবারও অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর আশঙ্কা আছে।

‘রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার’
রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) সকালে সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

নেত্রকোণায় বেকারিতে সেনাবাহিনীর অভিযান, অর্থদণ্ড
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির দায়ে নেত্রকোণার একটি বেকারিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর। ঈদকে সামনে রেখে মানহীন খাদ্যপণ্য তৈরি করায় চাঁদ বেকারি নামে একটি প্রতিষ্ঠানটিকে সিলগালা করে প্রশাসন। এছাড়াও প্রতিষ্ঠানটির মালিক মো. রব মিয়াকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হোসাইন।

বেগুনের দর কিছুটা কমেছে, লেবুর দামও বাড়তি
রাজধানীর বাজারে বেগুনের দর এখন কিছুটা কমে ৮০ এর ঘরে এসে দাঁড়িয়েছে। লেবুর দাম এখনও বাড়তি। তবে দু'তিনটি ছাড়া সব ধরনের সবজির দাম সহনীয় পর্যায়ে আছে রাজধানীর বাজারে।

সেন্টমার্টিনজুড়ে খাদ্য সংকট, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে গত ১১ দিন ধরে নাফ নদীতে নৌযান চলাচল বন্ধ হওয়ায় সেন্টমার্টিনজুড়ে দেখা দিয়েছে খাদ্য সংকট। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। পরিস্থিতি সামলাতে ১৫০ টন খাদ্যপণ্য নিয়ে জাহাজ পৌঁছেছে দ্বীপটিতে। তবে তাতে কতদিন চলবে তা নিয়ে দুশ্চিন্তায় বাসিন্দারা। যদিও প্রশাসন বলছে দ্বীপবাসীর যেকোনো সংকটে পাশে থাকবে।