ক্রীড়া ফেডারেশন
ফেডারেশন-অ্যাসোসিয়েশনগুলোর সংকট সমাধানের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

ফেডারেশন-অ্যাসোসিয়েশনগুলোর সংকট সমাধানের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

ফেডারেশনগুলোতে শিগগিরই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) দেশের সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। এসময় বর্তমান কমিটির কাছে কাজের হিসাব চেয়েছেন তিনি, শুনেছেন ফেডারেশনগুলোর সংকটের কথাও। সব খেলাকেই পেশাদারিত্বের আওতায় আনা হবে বলেও আশ্বস্ত করেন এ প্রতিমন্ত্রী।

যৌন হয়রানি প্রতিরোধে ক্রীড়া ফেডারেশনগুলোকে অভিযোগ কমিটি গঠনের নির্দেশ

যৌন হয়রানি প্রতিরোধে ক্রীড়া ফেডারেশনগুলোকে অভিযোগ কমিটি গঠনের নির্দেশ

যৌন হয়রানি প্রতিরোধে দেশের সব ক্রীড়া ফেডারেশনকে ন্যুনতম ৩ জন নারীসহ ৫ সদস্যবিশিষ্ট অভিযোগ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

রাজধানীর গণ্ডির বাইরে সর্বত্র খেলা ছড়িয়ে দেয়ার প্রত্যাশা

রাজধানীর গণ্ডির বাইরে সর্বত্র খেলা ছড়িয়ে দেয়ার প্রত্যাশা

প্রথমবার ফেডারেশনগুলোর কমিটিতে এসেছে শিক্ষার্থী প্রতিনিধি। দেশের পটপরিবর্তনের পর আগের কমিটিগুলো ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটির চারটি ফেডারেশনে শিক্ষার্থী প্রতিনিধি নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। নবনিযুক্ত এসব প্রতিনিধির চাওয়া, রাজধানীর গণ্ডির বাইরে খেলা ছড়িয়ে দেবেন দেশের সর্বত্র।

বাফুফে নির্বাচন আজ, আলোচনায় সহ-সভাপতি পদ

বাফুফে নির্বাচন আজ, আলোচনায় সহ-সভাপতি পদ

সভাপতি কিংবা সিনিয়র সহ-সভাপতি নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে আলোচনায় থাকবে সহ-সভাপতি আর সদস্য পদ। এবার ১৫ সদস্য পদের বিপরীতে সর্বোচ্চ ৩৭ জন লড়বেন। চারটি সহ-সভাপতি পদের জন্য নির্বাচন করবেন ছয় প্রার্থী। আজ (শনিবার, ২৬ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে নির্বাচন।