
রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের
রাশিয়ার অর্থনৈতিক স্থাপনাগুলো লক্ষ্য করে কিয়েভের সাম্প্রতিক হামলাকে ‘প্যান্ডোরার বাক্স’ খোলার সাথে তুলনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, এর জবাবে ইউক্রেনের সবচেয়ে ‘সংবেদনশীল অর্থনৈতিক খাতগুলোতে’ কঠোর আঘাত হানবে রাশিয়া। আজ (শনিবার, ২২ আগস্ট) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কৃষ্ণসাগরে জাহাজে হামলার নেপথ্যে ‘বেপরোয়া সন্ত্রাস’, দাবি রাশিয়ার
ইউক্রেনের সঙ্গে কৃষ্ণসাগরে যুদ্ধবিরতির ধারণা শুক্রবার প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মস্কোর দাবি, প্রতিপক্ষকে বিরতি দেয়া ‘আধা পদক্ষেপের’ কোনো ভিত্তি তারা দেখতে পাচ্ছে না। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বাড়িয়েছে। এতে বিশ্ববাজারে শস্যের দাম বেড়ে যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের হামলায় রাশিয়ার নভোরসিয়স্ক বন্দরে ব্যাপক ক্ষতি, নিহত ৩
রাশিয়ার নভোরসিয়স্ক বন্দরে ইউক্রেনের ‘ব্যাপক’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুটি বড় শস্য রপ্তানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কৃষ্ণসাগরে রাশিয়ার শেষ বড় নৌঘাঁটিতেও আঘাত হেনেছে এই হামলা। রাতভর চালানো এই হামলায় আট বছর বয়সী এক শিশুসহ তিনজন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থার জাহাজে ইউক্রেনের হামলা
কৃষ্ণসাগরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটমের একটি বেসামরিক জাহাজে ইউক্রেনের দুটি ড্রোন হামলা চালিয়েছে। এতে জাহাজটি ডুবে গেছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন সংস্থাটির প্রধান আলেক্সেই লিখাচেভ। গতকাল রাতে ওই হামলা চালানো হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কৃষ্ণসাগরে ইউক্রেনের দুই জাহাজে হামলার দাবি রাশিয়ার
কৃষ্ণসাগরে সামরিক পণ্যবাহী অন্তত দুটি ইউক্রেনীয় জাহাজে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এর মধ্যে একটি ছিল কৃষ্ণসাগরে সামরিক পণ্য বহনকারী বাল্ক ক্যারিয়ার। আরেকটি জাহাজে হামলা হয়েছে মাইকোলাইভ বন্দরে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওডেসায় রুশ হামলায় ৩ নিহত; পাল্টা ২০ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা
ইউক্রেনের ওডেসা ও মাইকোলাইভ বন্দর এবং এর অবকাঠামোতে রাশিয়ার বড় ধরনের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এর বিপরীতে কৃষ্ণসাগরে রাশিয়ার ২০টি জাহাজে ড্রোন হামলার দাবি করেছে ইউক্রেন। দুই পক্ষের এই লড়াইয়ে কৃষ্ণসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলো এখন সংঘাতের মূল কেন্দ্রে পরিণত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কৃষ্ণসাগরে ইউক্রেনীয় ড্রোন বিস্ফোরণ; রোমানিয়া সীমান্তে বাড়ছে যুদ্ধের উত্তেজনা
রোমানিয়ার কৃষ্ণসাগর উপকূলের কনস্টান্টা বন্দরের একটি তেল টার্মিনালের কাছে শুক্রবার একটি সামুদ্রিক ড্রোন বিস্ফোরিত হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ইউক্রেনের দাবি, রাশিয়া ড্রোনটির সংকেত জ্যাম (ইলেকট্রনিক জ্যামিং) করে দেয়ায় এটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই এলাকায় চলে যায়।

কৃষ্ণসাগরে রুশ তেলবোঝাই ট্যাংকারে হামলার দাবি তুরস্কের
কৃষ্ণসাগরে তুরস্ক-পরিচালিত একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। জাহাজটিতে ২৭ জন তুর্কি নাবিক ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

কৃষ্ণসাগরে ট্যাংকারে হামলার দায় স্বীকার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার
কৃষ্ণসাগর অতিক্রমের সময় জ্বালানি তেলবাহী দু'টি রুশ ট্যাংকারের ড্রোন হামলার দায় স্বীকার করে ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। হামলার সময় ঐ ছায়া নৌবহরে থাকা ৪ বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। এদিকে, যুদ্ধবন্ধের আলোচনা আরও বেগবান করতে যুক্তরাষ্ট্রে গেছে ইউক্রেনের প্রতিনিধি দল। কিয়েভ-ওয়াশিংটন কূটনৈতিক তৎপরতার মধ্যে ইউক্রেনে রুশ হামলায় প্রাণ গেছে অন্তত ৩ জনের।

কৃষ্ণসাগরে হামলা বন্ধে রাজি ইউক্রেন-রাশিয়া, তবে চুক্তি এখনো অনিশ্চিত
অবশেষে কৃষ্ণসাগরে হামলা বন্ধে রাজি ইউক্রেন ও রাশিয়া। তবে চুক্তি সই এখনও অনিশ্চিত। জেলেনস্কিকে বিশ্বাস নেই উল্লেখ করে মস্কো বলছে, তাকে চুক্তির শর্ত মানতে যুক্তরাষ্ট্র সরাসরি নির্দেশ দিলে তবেই হবে চুক্তি সই। চুক্তিতে গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখনও অনির্ধারিত, অভিযোগ কিয়েভের।

ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
ইউনেস্কো ঐতিহ্যখ্যাত ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দর ওডেসায় এই হামলায় অআহত হয়েছেন বেশ কয়েকজন, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ভবন। এরমধ্যে রয়েছে গমের গুদাম, হাসপাতাল আর দু'টি আবাসিক ভবন।

ঝড়ের কবলে রাশিয়ার দুই তেলবাহী ট্যাঙ্কার বিধ্বস্ত
কৃষ্ণসাগরে ঝড়ের কবলে পড়ে রাশিয়ার দু'টি তেলবাহী ট্যাঙ্কার বিধ্বস্ত হয়েছে। প্রাণ গেছে অন্তত একজন নাবিকের। তেল ছড়িয়ে পড়েছে কের্শ প্রণালীতে।