
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে কুয়েতে ঈদ বাজারে মন্দা
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে কুয়েতের ঈদ বাজারে। ঈদের মৌসুমে যেখানে জমজমাট থাকে ব্যবসা-বাণিজ্য সেখানে এবার মন্দা। আকাশপথ বন্ধ থাকায় ঈদে প্রবাসীদেরও দেশে ফেরার তাগাদা নেই। এতে ব্যবসায় ভাটা পড়েছে। থমকে গেছে দেশিয় প্রতিষ্ঠানগুলোর ঈদের কেনাকাটা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যবসা-বাণিজ্যে আবার গতি ফিরবে বলে আশা ব্যবসায়ীদের।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ, তেল উৎপাদন কমাল কুয়েত
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেল উৎপাদন কমানো শুরু করেছে ওপেকের পঞ্চম বৃহত্তম উৎপাদক কুয়েত। দেশটি প্রতিদিন প্রায় ২৬ লাখ ব্যারেল তেল উৎপাদন করে।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপসাগরীয় তিন দেশের মন্ত্রীর ফোনালাপ
কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে ফোন করে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি এবং বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন।

কুয়েতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, অক্ষত আছেন বিমানের ক্রুরা
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ (সোমবার, ২ মার্চ) সকালে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের ক্রুরা অক্ষত অবস্থায় বেঁচে গেছেন এবং তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

কাতার, কুয়েত, আমিরাত ও বাহরাইনের মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা
কাতারের আল–উদেইদ এয়ার বেস, কুয়েতের আল–সালেম এয়ার বেস, সংযুক্ত আরব আমিরাতের আল–ধাফরা এয়ার বেস এবং বাহরাইনের মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তরে লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে ইরান। ইরান ফার্স সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত বন্ধ করলো আকাশসীমা
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানিয়েছে, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করেছে।

৪০ হাজার অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত
কুয়েতের অপরাধ দমন আইনের আওতায় সদ্য সমাপ্ত হওয়া বছরে প্রায় ৪০ হাজার অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশটির বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ফেরত পাঠানো কর্মীদের আঙ্গুলের ছাপ নিয়ে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে বসুন্ধরা কিংস
এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে পৌঁছে প্রথম দিনের অনুশীলন করে বসুন্ধরা কিংসের ফুটবলাররা। গত (মঙ্গলবার, ২১ অক্টোবর) সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি।

কুয়েতে মদপানে ২৩ জনের মৃত্যুর ঘটনায় এক বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬৭
কুয়েতে সম্প্রতি মদপানে ২৩ জনের মৃত্যু ঘটনায় ৬৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ, যাদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। স্থানীয়ভাবে মদ তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

কুয়েত সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
কুয়েত সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। আজ (বুধবার, ১৯ ফেব্রুয়ারি) দেশে ফিরেছেন তারা।

তিনদিনের সফরে কুয়েত গেলেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসির নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ৩ দিনের সফরে কুয়েত গেলেন। আজ (রোববার ১৬ ফেব্রুয়ারি) আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আরব জোটের আহ্বান
সিরিয়ার সার্বভৌমত্বের প্রশ্নে দেশটির ওপর আনা নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে আরব জোট গালফ কোঅপারেশন কাউন্সিলের প্রধান। গতবার (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) কুয়েতে কাউন্সিলের ৪৬তম বৈঠকে আরব দেশের নেতারা আরও বলেন, আঞ্চলিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপ বন্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। এদিকে সিরিয়ায় নতুন সরকারের উত্থান ও আসাদের পতনের পর আরব ও পশ্চিমা দেশগুলোর নেতাদের সাথে সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে তেহরান।