
সীতাকুণ্ডে শশুরবাড়ি থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ, আটক ২
চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে এক মোহাম্মদ শামীম নামে যুবককে পিটিয়ে ও রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। তিনি সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবছারের বাড়ির আবুল মনসুরের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

কিশোরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যার চেষ্টা
কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে গভীর রাতে ঘরে ঢুকে কান্তু মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে লিটন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (রোববার, ৫ এপ্রিল) রাত ৯টায় উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে ও হামছাদী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতো।

পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, আটক ৩
পাবনা সাঁথিয়ার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের আফছার সরদার (৪৫) নামে একজন দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ৩১ মার্চ) দিবাগত রাতে ঘুঘুদহ গ্রামে এ ঘটনা ঘটে।

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
ফরিদপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রাজু ওরফে বাটুল রাজু (৩৮)। গতকাল (সোমবার, ২ মার্চ) রাত ১০ টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় ওই ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চট্টগ্রামে ভাইয়ের হাতে বোন খুন; রক্তাক্ত অবস্থায় আটক অভিযুক্ত
চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাঁ বড় পুকুর দক্ষিণ পাড় এলাকায় বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। গতকাল (সোমবার, ২ মার্চ) রাতের এ ঘটনায় নিহতের নাম ছেনোয়ারা বেগম।

টেকনাফে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ
কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে শাশুড়ি মনোয়ারা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূ ছেনুয়ারা বেগমের (২২) এর বিরুদ্ধে।

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, গুরুতর আহত বাবা
রাজধানীর মোহাম্মদপুরে বিল্লাল হোসেন বাবু (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বাবা আবুল কাশেমও গুরুতর আহত হন। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের ৩ নম্বর রোডের ডি-ব্লকে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহের পাশে গুলির খোসা দেখা গেছে।

টাঙ্গাইলে কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ
টাঙ্গাইলের মির্জাপুরে ফরহাদ হোসেন (৩২) নামের এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন বাঁশতৈল ইউনিয়নের কাহার্তা মধ্যপাড়া এলাকার বানিজ উদ্দিনের ছেলে।

একদিনের ব্যবধানে নরসিংদীতে আরেক নারী খুন
নরসিংদীর আলোকবালীতে ইদন মিয়া হত্যাকাণ্ডের এক দিনের মাথায় ফেরদৌসি আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) দুপুরে আলোকবালী ইউনিয়নের বীরগাও সাতপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

বগুড়ায় দুর্বৃত্তদের হাতে মা-ছেলে খুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর এলাকায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয়। পুলিশ জানায়, ডাকাতি করতে গিয়ে এ হত্যাকাণ্ড হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।