সীতাকুণ্ডে শশুরবাড়ি থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ, আটক ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে এক মোহাম্মদ শামীম নামে যুবককে পিটিয়ে ও রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। তিনি সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবছারের বাড়ির আবুল মনসুরের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

জানা যায়, গতকাল (বুধবার, ৮ এপ্রিল) রাতে তার শশুরবাড়ি উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্যভাটেরখিল এলাকায় শ্বশুর বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে তাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নিহতের ভাই মো. সেলিম জানান, অনেক অভাব অনটনে দিন কাটছে শামীমের। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করার কারণে আত্মগোপনে ছিলেন তিনি। বুধবার রাতে তার স্ত্রী সীতাকুণ্ড বাজারে কিছু স্বর্ণ বন্ধক রেখে টাকা নিয়ে বাপরে বাড়িতে যান। শামীমও সন্ধ্যায় ওখানে (শশুরবাড়ি) যান।

আরও পড়ুন:

রাত আটটার সময় শ্বশুরবাড়িতে যাওয়ার পর তাকে স্থানীয় জাফর ও ইরানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসীরা শশুরঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে ও রগ কেটে হত্যা করে। পরে লাশ বেড়িবাঁধ তলতলা নাম স্থারে ফেলে রেখে যায়।

তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের সাথে অনেকদিন ধরে দ্বন্দ্ব ছিল তাদের। পূর্বশত্রুতার জেরে হত্যা করে জাফর ও ইরানরা।’

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ তবে তদন্তের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করা হচ্ছে না বলে জানান তিনি।

তিনি বলেন, ‘যারা হত্যা করেছে, আর যে হত্যার শিকার হয়েছে তাদের কারো পূর্বের রেকর্ড ভালো না। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ টিম কাজ করছে।’

এসএইচ