কিডনি
বিএমইউতে কিডনি প্রতিস্থাপনের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

বিএমইউতে কিডনি প্রতিস্থাপনের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে ‘রেনাল ট্রান্সপ্ল্যান্টেশন অ্যাট বিএমইউ: কারেন্ট স্কোপ, চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার পারসপেক্টিভস— ডোনার অ্যান্ড রিসিপেন্ট’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে নেফ্রোলজি ও ইউরোলজি বিভাগের ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞরা কিডনি প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম, গবেষণার ফলাফল, ডোনার ও রিসিপিয়েন্ট ব্যবস্থাপনা, সার্জিক্যাল অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে তাদের গবেষণাপত্র ও অভিজ্ঞতা উপস্থাপন করেন।

কিডনি রোগীদের জন্য সুখবর; জেলা ও উপজেলায় মিলবে বিনামূল্যে ডায়ালাইসিস সেবা

কিডনি রোগীদের জন্য সুখবর; জেলা ও উপজেলায় মিলবে বিনামূল্যে ডায়ালাইসিস সেবা

দেশের প্রান্তিক পর্যায়ের কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার (Dialysis Service in District and Upazila Hospitals BD)। এখন থেকে ঢাকার বাইরে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে ডায়ালাইসিস সুবিধা (Dialysis Center in District Hospital BD) পাওয়া যাবে।

রক্তে ক্রিয়েটিনিন কমাতে কী খাবেন, কী খাবেন না; জানুন ডায়েট প্ল্যান

রক্তে ক্রিয়েটিনিন কমাতে কী খাবেন, কী খাবেন না; জানুন ডায়েট প্ল্যান

মানবদেহে বর্জ্য নিষ্কাশনে কিডনি প্রধান ভূমিকা পালন করে। রক্তে ক্রিয়েটিনিন (Creatinine) নামক বর্জ্য পদার্থের মাত্রা বেড়ে যাওয়া কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার অন্যতম প্রধান লক্ষণ। সাধারণত পেশির ক্ষয় এবং প্রোটিন বিপাকের ফলে ক্রিয়েটিনিন তৈরি হয়। কিডনি যখন স্বাভাবিকভাবে এই বর্জ্য ছেঁকে বের করতে পারে না, কিংবা রক্তে কিডনির সংক্রমণ (Kidney Infection) দেখা দেয়, তখন রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায় (How to Lower Creatinine Levels: Food to Eat and Avoid)।

অসুস্থ নুসরাতের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

অসুস্থ নুসরাতের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

দুটি কিডনি নষ্ট হয়ে অসুস্থ হওয়া নুসরাত জাহান নিশার পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

ক্রীড়া ব্যক্তিত্ব মোস্তফা কামাল আর নেই

ক্রীড়া ব্যক্তিত্ব মোস্তফা কামাল আর নেই

খেলোয়াড়, কোচ ও সংগঠক হিসেবে দীর্ঘদিন ভলিবলের সঙ্গে যুক্ত থাকা ক্রীড়া ব্যক্তিত্ব মোস্তফা কামাল আর নেই। আজ (রোববার, ২ ফেব্রুয়ারি) ভোর ৬টায় শান্তিনগরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি দীর্ঘদিন কিডনিসহ অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন।

অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

ক্যালসিয়াম (Calcium) মানবদেহের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এটি হাড় ও দাঁত মজবুত রাখার পাশাপাশি পেশীর স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখা, স্নায়ু সংকেত পরিবহন, রক্ত জমাট বাঁধা এবং হরমোন নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে শরীরে ক্যালসিয়ামের মাত্রা প্রয়োজনের চেয়ে বেশি হলে তা ঝুঁকির কারণ হতে পারে। রক্তে ক্যালসিয়ামের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বেড়ে গেলে সেই অবস্থাকে বলা হয় হাইপারক্যালসেমিয়া (Hypercalcemia)।

ল্যাব টেস্ট ছাড়াই ঘরে বসে কিডনি পরীক্ষা করুন সহজ পদ্ধতিতে

ল্যাব টেস্ট ছাড়াই ঘরে বসে কিডনি পরীক্ষা করুন সহজ পদ্ধতিতে

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। কিডনিকে বলা হয় শরীরের নীরব ঘাতক (How to check kidney function at home without test)। কারণ, এই গুরুত্বপূর্ণ অঙ্গটির প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ কার্যক্ষমতা নষ্ট না হওয়া পর্যন্ত রোগের লক্ষণ বা উপসর্গগুলি সহজে ধরা পড়ে না। তাই ব্যয়বহুল মেডিক্যাল টেস্টের আগে, আপনি নিজেই কয়েকটি নন-ইনভেসিভ পরীক্ষা বা দৈনন্দিন অভ্যাস পর্যবেক্ষণ করে আপনার কিডনি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারেন।

লক্ষণ প্রকাশ না হওয়ায় কিডনির ৮০% বিকল হওয়ার পর রোগী বুঝতে পারেন

লক্ষণ প্রকাশ না হওয়ায় কিডনির ৮০% বিকল হওয়ার পর রোগী বুঝতে পারেন

এক দশকে অন্তত এক কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়েছেন। লক্ষণ প্রকাশ না পাওয়ায় ৮০ শতাংশ কিডনি বিকল হওয়ার পর বুঝতে পারেন রোগীরা। শুরুতেই ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করা গেলে অর্ধেকের বেশি রোগীর কিডনি বিকল রোধ করা সম্ভব। তবে ঘরে বসে ডায়ালাইসিস জনপ্রিয় করা গেলে বিকল কিডনি দিয়েও মানুষ কর্মজীবন চালিয়ে নিতে পারবেন বলে মত বিশেষজ্ঞদের।

জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডলের প্রয়াণ

জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডলের প্রয়াণ

জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল মারা গেছেন। আজ (বুধবার, ২৫ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।

অর্থের অভাবে কিডনি বিক্রি করছে মিয়ানমারের নাগরিকরা!

অর্থের অভাবে কিডনি বিক্রি করছে মিয়ানমারের নাগরিকরা!

প্রতিটি কিডনির মূল্য গড় আয়েরও দ্বিগুণ

ক্ষুধা থেকে মুক্তি পেতে কিডনি বিক্রি! ক্রেতা খুঁজতে ফেসবুকে পোস্ট! শুনতে অবাস্তব মনে হলেও ক্রেতাও মিলে যাচ্ছে এভাবেই। পাশের দেশ মিয়ানমারের হতদরিদ্র মানুষ এভাবেই নিজেদের কিডনি বিক্রি করে দিচ্ছে। একেকটি কিডনির দাম তিন হাজার ডলারের বেশি, যা মিয়ানমারের বার্ষিক গড় আয়েরও দ্বিগুণ। সম্প্রতি সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এতে আও বলা হয়, দেশে আর্থ-রাজনৈতিক অচলাবস্থার প্রভাবে দেশটির চিকিৎসা খাতও ভেঙে পড়ায় অঙ্গ প্রতিস্থাপনে মিয়ানমারবাসীর গন্তব্য এখন প্রতিবেশি ভারত।

দেশের সামাজিক নিরাপত্তা খাতের আওতা বাড়ানো হয়েছে: শিল্পমন্ত্রী

দেশের সামাজিক নিরাপত্তা খাতের আওতা বাড়ানো হয়েছে: শিল্পমন্ত্রী

চলতি ২০২৪-২৫ অর্থবছরে দেশের সামাজিক নিরাপত্তা খাতের আওতা আগের চেয়ে বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, 'এর মাধ্যমে দেশের প্রায় ৫ কোটি মানুষকে সামাজিক নিরাপত্তাবেষ্টনীতে আনতে যাচ্ছে সরকার। বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দও আগের চেয়ে বেড়েছে।'

স্বাস্থ্য খাতের বাজেটে এবারও গতানুগতিক বরাদ্দ

স্বাস্থ্য খাতের বাজেটে এবারও গতানুগতিক বরাদ্দ

এবারও বাজেটে গতানুগতিক বরাদ্দ পেয়েছে স্বাস্থ্য খাত। গত অর্থ বছরের তুলনায় মাত্র দশমিক দুই শতাংশ বেড়ে ৫ দশমিক ২ শতাংশ বরাদ্দ পেয়েছে স্বাস্থ্য খাত। যা দিয়ে দেশের স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তন হবার তেমন কোন আশা নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা।