কাজী নজরুল ইসলাম
স্বৈরাচার, জালিম ও ফ্যাসিস্ট শাসকরা নজরুলকে ভয় পেয়েছে: লতিফুল ইসলাম

স্বৈরাচার, জালিম ও ফ্যাসিস্ট শাসকরা নজরুলকে ভয় পেয়েছে: লতিফুল ইসলাম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক, সাহিত্যিক ও কবি মো. লতিফুল ইসলাম শিবলী বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের যে পরিবর্তন হয়েছে, তার আগে কি ছিলো? নজরুলকে সমস্ত স্বৈরাচার, সমস্ত জালিম, ফ্যাসিস্ট শাসকরা নজরুলকে ভয় পেয়েছে। এই কারণে গত ১৬ বছর নজরুলকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। নজরুল চর্চাকে সংক্ষিপ্ত করা হয়েছে। কারণ নজরুল যদি পড়ে, তাহলে মানুষের ভেতরে দ্রোহের চেতনা জেগে উঠবে। কারণ নজরুল যদি পড়ে তাহলে দ্রোহের চেতনা জাগ্রত হবে।

‎রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

‎রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত ‘নজরুল ভিলেজ’-এর শুভ উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

যবিপ্রবিতে ‘উচ্চমানের গবেষণা প্রবন্ধ লিখন ও প্রকাশনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

যবিপ্রবিতে ‘উচ্চমানের গবেষণা প্রবন্ধ লিখন ও প্রকাশনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে ‘রাইটিং অ্যান্ড পাবলিশিং হাই ইমপ্যাক্ট রিসার্চ পেপার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান।

কবি নজরুল বহুকেন্দ্রিক চিন্তার এক বিরল প্রতিভা: ইকবাল হাসান মাহমুদ

কবি নজরুল বহুকেন্দ্রিক চিন্তার এক বিরল প্রতিভা: ইকবাল হাসান মাহমুদ

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য কর্মের বহুমুখী দিক তুলে ধরে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘নজরুল ইসলাম এক অনন্য এবং বিরল প্রতিভা, যার চিন্তা ছিল বহু-কেন্দ্রিক।’

নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী; কবির সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী; কবির সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

দ্রোহের প্রতীক, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পরিবারের সদস্য, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সাহিত্যপ্রেমী মানুষরা। নিজের সৃষ্টিকর্ম দিয়ে নজরুল সব বয়সী মানুষের মাঝে প্রাসঙ্গিক থাকবেন, মন্তব্য সংস্কৃতিকর্মীদের। আর রাজনীতিবিদরা বলেন, জাতির সব আন্দোলন-সংগ্রামে কবি নজরুলই মূল অনুপ্রেরণা।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কবি নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা: রিজভী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কবি নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা: রিজভী

কবি নজরুলই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলেন মূল অনুপ্রেরণা— এমন মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (সোমবার, ২৫ মে) সকালে শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ

কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ

বাংলা সাহিত্য ও সংগীতের আকাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামটি বিদ্রোহ, সাম্য ও ভালোবাসার প্রতীক হয়ে জ্বলজ্বল করছে। আজ (সোমবার, ২৫ মে) সেই প্রতীকের ১২৭তম জন্মবার্ষিকী। দিনটি ঘিরে দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে এই অনন্য সাহিত্যিককে।

ধর্মের আবরণে রাজনীতির ঘোর বিরোধী ছিলেন কবি নজরুল: আইনমন্ত্রী

ধর্মের আবরণে রাজনীতির ঘোর বিরোধী ছিলেন কবি নজরুল: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্মের আবরণে রাজনীতির ঘোর বিরোধী ছিলেন নজরুল। আজ (রোববার, ২৪ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার ২য় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল জাতীয় জাগরণের তূর্যবাদক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের রূপকার: রাষ্ট্রপতি

নজরুল জাতীয় জাগরণের তূর্যবাদক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের রূপকার: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নজরুল ছিলেন জাতীয় জাগরণের তূর্যবাদক ও আমাদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের রূপকার। কবি তার ক্ষুরধার লেখার মধ্য দিয়ে আমরণ শোষিত-নির্যাতিত ও বঞ্চিতদের অধিকারের কথা বলে গেছেন, করেছেন সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। তার এ বিপ্লবী ও অবিনাশী কণ্ঠস্বরের জন্য তিনি হয়ে ওঠেন ‘বিদ্রোহী কবি’।

পরাভূত জাতির ভাগ্যাকাশে নজরুলের আবির্ভাব ছিলো আলোকবর্তিকার মতো: প্রধানমন্ত্রী

পরাভূত জাতির ভাগ্যাকাশে নজরুলের আবির্ভাব ছিলো আলোকবর্তিকার মতো: প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, পরাধীন, পর্যুদস্ত, পরাভূত জাতির ভাগ্যাকাশে কাজী নজরুলের আবির্ভাব ছিলো আলোকবর্তিকার মতো।

ত্রিশালের ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ত্রিশালের ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২৩ মে) দুপুরে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন।

নজরুল জন্মজয়ন্তীতে আজ ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

নজরুল জন্মজয়ন্তীতে আজ ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবির স্মৃতিবিজড়িত নজরুল অ্যাকাডেমি মাঠে জন্মজয়ন্তী উদ্বোধন ছাড়াও ত্রিশালের কানহর এলাকায় ধরার খালের পুনঃখনন উদ্বোধন করবেন তিনি।