কলেজ
আগামী বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নেমে আসবে ১০ শতাংশে: উপাচার্য

আগামী বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নেমে আসবে ১০ শতাংশে: উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ৭ মাস কমিয়ে আনা হয়েছে, আগামী এক বছরের মধ্যে সেশনজট ১০ শতাংশে নামিয়ে আনা হবে। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) ময়মনসিংহের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ এসব কথা বলেন।

চট্টগ্রামে কলেজের দেয়ালে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

চট্টগ্রামে কলেজের দেয়ালে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

ফেসবুকে তর্ক-বিতর্ক ও কলেজের দেয়ালে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদল ও ছাত্রশিবির। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার থেকে দেশের সব মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ

মঙ্গলবার থেকে দেশের সব মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ

আগামীকাল (মঙ্গলবার, ১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

১৭ বছর উন্নয়ন বঞ্চিত বগুড়ায় সুষম উন্নয়ন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৭ বছর উন্নয়ন বঞ্চিত বগুড়ায় সুষম উন্নয়ন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে উল্লেখ করে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘১৭ বছর উন্নয়ন বঞ্চিত বগুড়ায় সুষম উন্নয়ন হবে।’ আজ (শনিবার, ১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

১৩,৫৫৯ পদে প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে? জানা গেল

১৩,৫৫৯ পদে প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে? জানা গেল

দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ (Institutional Head Recruitment) পরীক্ষার প্রাথমিক সময়সূচি ও রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ - NTRCA) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২৬ সালের কলেজের ছুটির তালিকা প্রকাশ, রমজানে স্কুল খোলা থাকলেও বন্ধ থাকবে কলেজ

২০২৬ সালের কলেজের ছুটির তালিকা প্রকাশ, রমজানে স্কুল খোলা থাকলেও বন্ধ থাকবে কলেজ

দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা (College Holiday List 2026) ও শিক্ষাপঞ্জি (Academic Calendar) প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছর শিক্ষার্থীরা মোট ৭২ দিনের ছুটি ভোগ করতে পারবেন। বিশেষত, পবিত্র রমজান (Ramadan Vacation) মাসজুড়ে কলেজ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

সেন্ট গ্রেগরীতে ভার্চুয়াল রিয়েলিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সেন্ট গ্রেগরীতে ভার্চুয়াল রিয়েলিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের গ্রেগরিয়ান ইনোভেশন ক্লাব (জিআইসি) সম্প্রতি আয়োজন করেছিল ভার্চুয়াল রিয়েলিটি – ভিআর নিয়ে সেমিনার। সেন্ট গ্রেগরীতে গ্রেগরিয়ান ইনোভেশন ক্লাব- আয়োজন করে ‘স্কিলপার্ক ১.০: ভিআর শোকেস’ শিরোনামে এটি আয়োজন করা হয়।

নরসিংদী সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নরসিংদী সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নরসিংদীতে প্রায় ২৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নরসিংদী সরকারি কলেজ কতৃপক্ষ। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) দুপুরে কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

৭ কলেজ নিয়ে নতুন বিতর্ক: প্রস্তাবিত কাঠামোয় হুমকিতে নারী শিক্ষা

৭ কলেজ নিয়ে নতুন বিতর্ক: প্রস্তাবিত কাঠামোয় হুমকিতে নারী শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে একটি অধ্যাদেশের খসড়া প্রকাশের পর নতুন বিতর্কের মুখে পড়েছে ৭ কলেজের শিক্ষা কার্যক্রম। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ঢাকা কলেজে ভর্তি হতে পারবে নারী শিক্ষার্থীরা, আর ইডেন ও বদরুন্নেসা কলেজে পড়তে পারবে পুরুষ শিক্ষার্থীরা। ছাত্রদের পর আন্দোলনে নামা শিক্ষকরা বলছেন, প্রস্তাবিত কাঠামোতে বিশ্ববিদ্যালয় হলে ইডেন ও বদরুন্নেসা কলেজের স্বতন্ত্র কাঠামো বিলুপ্তির পাশাপাশি হুমকির মুখে পড়বে নারী শিক্ষা।

৪১ বছরেও হাকিমপুর ডিগ্রি কলেজে স্নাতক চালু হয়নি

৪১ বছরেও হাকিমপুর ডিগ্রি কলেজে স্নাতক চালু হয়নি

মুক্তিযুদ্ধের পর দিনাজপুর জেলার সীমান্তবর্তী হাকিমপুর উপজেলায় ১৯৮৪ সালে স্থাপিত হাকিমপুর ডিগ্রি কলেজ। এরপর ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ করা হয় কলেজটিকে। প্রতিষ্ঠার ৪১ বছরেও কলেজটিতে চালু করা হয়নি স্নাতক ও স্নাতকোত্তর। অন্যদিকে, নানা সমস্যায় জর্জরিত কলেজটিতে নেই অবকাঠামো উন্নয়ন কিংবা উচ্চ শিক্ষার ব্যবস্থা। দীর্ঘদিন ধরে ভুগছে শিক্ষক সংকটে। এতে চরম বিপর্যয়ে কলেজটির শিক্ষা ব্যবস্থা। দ্রুত শিক্ষক সংকট কাটানোর পাশাপাশি সব সমস্যার সমাধান করা না গেলে মুখ থুবড়ে পড়বে এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আগামীকাল (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হয়ে চলবে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

ঠিকাদারের জালিয়াতি ও মামলার কারণে রাঙামাটিতে শিক্ষার মান ব্যাহত

ঠিকাদারের জালিয়াতি ও মামলার কারণে রাঙামাটিতে শিক্ষার মান ব্যাহত

ঠিকাদারের জালিয়াতি আর মামলার কারণে ১০ বছর ধরে বন্ধ রয়েছে রাঙামাটি সরকারি কলেজের অবকাঠামো নির্মাণ প্রকল্প। যাতে থমকে আছে কলেজের সার্বিক উন্নয়ন। ফলে ব্যাহত হচ্ছে মানসম্মত শিক্ষা কার্যক্রম।