
কলকাতায় ৯ শতাধিক হোটেল বন্ধ; পূজার আগে ব্যবসায়ীদের ‘মাথায় হাত’
কলকাতার নিউমার্কেট এলাকায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর পর রাজ্য সরকারের একের পর এক পদক্ষেপে বিপাকে পড়েছেন হোটেল ব্যবসায়ীরা। অগ্নি সুরক্ষাবিধি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে কলকাতা পৌরসভার অধীনে বন্ধ হয়ে গেছে ৯ শতাধিক আবাসিক হোটেল ও গেস্টহাউস।

কলকাতায় জলাবদ্ধতা, দক্ষিণবঙ্গের ৯ জেলায় কমলা সতর্কতা
নিম্নচাপের কারণে বজ্রপাতসহ মাঝারি বৃষ্টিতে কলকাতার বিভিন্ন অংশে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তর বলছে, আগামী ৩ থেকে ৪ দিন কলকাতা ও দক্ষিণ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরই মধ্যে দক্ষিণবঙ্গের ৯ জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। এছাড়াও, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।

কলকাতার আগুনে চারজনকে হারিয়ে দিশেহারা কুষ্টিয়ার দেবাশীষের পরিবার
কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত। মৃত্যু হয়েছে তার স্ত্রী-সন্তান আর শ্বশুরের, যাদের নিয়ে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন দেবাশীষ। একমাত্র উপার্জনক্ষম দেবাশীষকে হারিয়ে এখন কেমন চলছে তার পরিবার?

অভিযান আতঙ্কে কলকাতার অধিকাংশ হোটেলে তালা, বিপাকে বাংলাদেশি পর্যটকরা
হোটেলে অগ্নিকাণ্ডের প্রায় ১ মাস হতে চললেও, এখনও কর্তৃপক্ষের অভিযানের ভয়ে তালাবদ্ধ কলকাতার কয়েকশো হোটেল-রেস্ট হাউজ। দুয়েকটি হোটেলে সিট মিললেও বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে বাংলাদেশিদের। দুর্গাপূজার আগে পরিস্থিতি স্বাভাবিক হবে কি-না তাও জানা নেই কারও।

কলকাতায় যাওয়া বাংলাদেশিদের দুর্ভোগ, নেই মাথা গোঁজার ঠাঁই!
দুর্ভোগ যেন কাটছেই না কলকাতায় মেডিকেল ও অন্যান্য ভিসায় যাওয়া বাংলাদেশিদের। ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের রোগী ও স্বজনদের আবাসন সংকট লাঘবে বাংলাদেশ মিশন আশপাশের খোলা হোটেলের তালিকা দিলেও; তাদের অভিযোগ, এগুলোতে যোগাযোগ করেও মিলছে না মাথা গোঁজার ঠাঁই। তাই বাধ্য হয়েই খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা।

কলকাতা নিউ মার্কেটের পর এবার ঠাকুরপুকুরে বন্ধ আবাসিক হোটেল
কলকাতা নিউ মার্কেটের পর এবার ঠাকুরপুকুর এলাকার অধিকাংশ আবাসিক হোটেল ও গেস্ট হাউজের দরজাতে তালা ঝুলিয়েছে রাজ্য সরকার। এর জেরে চূড়ান্ত ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা ক্যান্সার আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা। জানালেন, দক্ষিণ কলকাতার সরোজ গুপ্ত ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসা করাতে এসে রাত কাটাতে হচ্ছে খোলা আকাশের নিচে। একই পরিস্থিতি কলকাতার নিউ মার্কেট এলাকায়ও।

কলকাতায় হোটেল সংকট: কয়েকগুণ বেশি খরচে ভোগান্তিতে বাংলাদেশিরা
অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সচল হয়নি কলকাতার তিন শতাধিক হোটেল-রেস্টহাউজ। বেকাদায় চিকিৎসা কিংবা ভ্রমণ ভিসায় কলকাতায় যাওয়া বাংলাদেশিরা। অনেক চেষ্টায় হোটেল মিললেও কয়েকগুণ বেশি খরচ করতে হচ্ছে পর্যটকদের। আর হোটেল বন্ধ ও পর্যটকদের আনাগোনা কম থাকায় চিন্তিত নিউমার্কেটের ব্যবসায়ীদের।

অগ্নিকাণ্ডের জের: কলকাতায় ৩ শতাধিক হোটেল বন্ধ, আবাসন সংকটে বাংলাদেশিরা
কলকাতার নিউ মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের পর ৩ শতাধিক আবাসিক হোটেল ও গেস্ট হাউজ বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক হয়রানির কবলে পড়েছেন বাংলাদেশ থেকে আসা পর্যটকরা। আর, সচল হোটেলগুলো আগে থেকে ভর্তি থাকায় মিলছে না থাকার জায়গা। কোথাও কোথাও দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। বিপরীতে, লোকসান গুনতে হচ্ছে নিষেধাজ্ঞার আওতায় পড়া হোটেল ব্যবসায়ীদের। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জানেনা কেউই।

কলকাতা হোটেল অগ্নিকাণ্ডে ১৮ মৃত্যু; লাইসেন্স নীতি বদলাচ্ছে পশ্চিমবঙ্গ
ভারতের পশ্চিমবঙ্গে পৃথক দুটি হোটেলে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যুর পর হোটেল, লজ ও গেস্টহাউসের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়ার অভ্যন্তরীণ ত্রুটিগুলো খতিয়ে দেখতে শুরু করেছে রাজ্য সরকার। সম্প্রতি বীরভূম জেলার তারাপীঠ ও কলকাতার মির্জা গালিব স্ট্রিটের দুটি হোটেলে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। দুটি দুর্ঘটনায় ৯ জন করে মোট ১৮ জন প্রাণ হারান। বার্তা সংস্থা ইন্দো-এশিয়া নিউজ সার্ভিসর বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ায় সৎকার হবে ছেলেসহ দেবাশীষের, দাফন স্ত্রী-শ্বশুরের
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ ছয় বাংলাদেশির মরদেহ আজ (শনিবার, ২২ আগস্ট) দেশে ফিরছে। পাঁচজনের মরদেহ যশোরের বেনাপোল এবং একজনের মরদেহ সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে আনা হচ্ছে বলে জানা যায়।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৬ বাংলাদেশির মরদেহ ফিরছে আজ
কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ নামের এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭ বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরছে আজ (শনিবার, ২২ আগস্ট)। মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সব প্রক্রিয়া শেষ হওয়ায় আজই দেশে পাঠানো হচ্ছে মরদেহগুলো।

কলকাতায় অগ্নিকাণ্ডের পর মির্জা গালিব স্ট্রিটের ১৩ হোটেল-রেস্তোরাঁকে কারণ দর্শানোর নোটিশ
কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের প্রাণহানির পর, অগ্নি সুরক্ষা বিধি মেনে চলতে ব্যর্থ হওয়ায় মির্জা গালিব স্ট্রিটের ১৩টি হোটেল-রেস্তোরাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রাজ্যের দমকল বিভাগ।