কংগ্রেসের তদন্ত
ট্রাম্পের বিরুদ্ধে ‘২৫০তম স্বাধীনতা দিবস’ ঘিরে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ

ট্রাম্পের বিরুদ্ধে ‘২৫০তম স্বাধীনতা দিবস’ ঘিরে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপন কর্মসূচিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের ‘রাজনৈতিক আদর্শ ও ব্যক্তিগত স্বার্থে’ ব্যবহারের চেষ্টা করছেন বলে কংগ্রেসের এক তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) প্রকাশিত হাউজ ডেমোক্র্যাটিক সাব-কমিটির এই অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এই জাতীয় অনুষ্ঠানকে নিজের রাজনৈতিক মিত্রদের সুবিধা দেয়া এবং ভোটারদের তথ্য সংগ্রহের হাতিয়ার হিসেবে ‘হাইজ্যাক’ করেছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে।