ঋণ
১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি: তথ্যমন্ত্রী

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে যেখানে প্রায় ১২ লাখ কোটি টাকার বৈদেশিক ঋণ, সমপরিমাণ দেশি ঋণ এবং প্রায় ৬ লাখ কোটি টাকার নন-পারফর্মিং লোন (খেলাপি ঋণ) রয়েছে, সেখানে বর্তমান সরকার দায়িত্ব নিয়েই প্রান্তিক কৃষকের সুরক্ষায় ১০ হাজার টাকার কৃষি ঋণের আসল ও সুদ সম্পূর্ণ মওকুফ করে দিয়েছে।

ব্যবসা সহজীকরণ ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

ব্যবসা সহজীকরণ ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যবসা-বাণিজ্যে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রক জটিলতা কমানো, সরকারি সেবায় ডিজিটালাইজেশন জোরদার এবং সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক করার পরিকল্পনা করছে সরকার।

সৈয়দপুরের হালকা প্রকৌশল শিল্প; আশ্বাসেও মিলছে না সহায়তা

সৈয়দপুরের হালকা প্রকৌশল শিল্প; আশ্বাসেও মিলছে না সহায়তা

কোনো সরকারের আমলেই অবস্থার পরিবর্তন হয় না সৈয়দপুরের হালকা প্রকৌশল শিল্পের। ব্যাংক ঋণ না পাওয়া, গবেষণার জন্য বরাদ্দ না পাওয়া, মার্কেটিং পলিসি না থাকাসহ নানা ধরনের অভিযোগ দীর্ঘদিনের। নিয়ম করে মেলার আয়োজন ও আশ্বাস দিলেও উন্নতি নেই এসব কারখানার মালিক ও শ্রমিকদের। সংশ্লিষ্টরা বলছেন সঠিক পরিকল্পনা করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব সৈয়দপুরে তৈরি এসব পণ্যের।

বাজেটে রাজস্ব ঘাটতি কমাতে নতুন খাত থেকে কর আদায়ের পরামর্শ সিপিডির

বাজেটে রাজস্ব ঘাটতি কমাতে নতুন খাত থেকে কর আদায়ের পরামর্শ সিপিডির

রাজস্ব আহরণ পদ্ধতির পরিবর্তন না হলে আগামী অর্থবছরে ১ লাখ ৩০ হাজার কোটি টাকার মতো ঘাটতি থাকবে বলে শঙ্কা প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির পরামর্শ নতুন নতুন খাত থেকে কর আদায় করা জরুরি। তবে বর্তমান বৈশ্বিক বিবেচনায় খাদ্যে ভর্তুকি বাড়াতে তাগিদ দেন বক্তারা।

গ্রামীণ ব্যাংকের সুদ হার কেন বাণিজ্যিক ব্যাংকের সমান হবে না: হাইকোর্ট

গ্রামীণ ব্যাংকের সুদ হার কেন বাণিজ্যিক ব্যাংকের সমান হবে না: হাইকোর্ট

ড. ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ঋণের উচ্চ সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কেনো সামঞ্জস্যপূর্ণ করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ই-লোন কী, কীভাবে পাবেন? জানুন ঘরে বসে পাওয়ার সহজ উপায়

ই-লোন কী, কীভাবে পাবেন? জানুন ঘরে বসে পাওয়ার সহজ উপায়

প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বাংলাদেশে। এখন আর লোন বা ঋণের (What is E-Loan and How to Apply) জন্য ব্যাংকের লম্বা লাইনে দাঁড়িয়ে ফর্ম পূরণ করার কিংবা দিনের পর দিন অপেক্ষা করার প্রয়োজন নেই। মোবাইল ফোনের কয়েকটি ক্লিকের মাধ্যমেই ঘরে বসে ঋণের আবেদন ও তাৎক্ষণিক টাকা পাওয়ার এক আধুনিক সমাধান নিয়ে এসেছে ‘ই-লোন’ (E-Loan)।

চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা, লাগবে না ব্যাংক; ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা

চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা, লাগবে না ব্যাংক; ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা

দেশে ডিজিটাল আর্থিক সেবা (Digital Financial Services) সম্প্রসারণ এবং ক্যাশলেস সমাজ গঠনের লক্ষ্যে বাণিজ্যিকভাবে ‘ই-ঋণ’ (E-Loan) সেবা চালুর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)। এখন থেকে গ্রাহকরা কোনো ব্যাংকে সশরীরে না গিয়েই ঘরে বসে মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। গতকাল (সোমবার, ১১ মে) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নীতিমালা বা সার্কুলার জারি (E-Loan Service Bangladesh) করেছে।

সংকটে শিল্প খাত, পুনরুদ্ধারে ঋণ সহায়তার উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

সংকটে শিল্প খাত, পুনরুদ্ধারে ঋণ সহায়তার উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

রুগ্ন শিল্প কারখানাকে ৪০ হাজার কোটি টাকার ঋণ সহায়তা দেয়ার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থনৈতিক সংকটের এ সময়ে বিপুল পরিমাণ এ অর্থের যোগান কোথা থেকে দেয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি প্রতিষ্ঠানটি। অর্থনীতিবিদরা বলছেন, রুগ্ন শিল্প সচল করতে গিয়ে কোনভাবেই উস্কে দেয়া যাবে না মূল্যস্ফীতিকে। সহায়তার আগেই বিস্তর পর্যালোচনার পর কেন্দ্রীয় ব্যাংককে পরিকল্পনা সাজানোর পরামর্শ তাদের।

ঋণ থাকলে কোরবানি হবে কি? জানুন ইসলামের সঠিক দিকনির্দেশনা

ঋণ থাকলে কোরবানি হবে কি? জানুন ইসলামের সঠিক দিকনির্দেশনা

পবিত্র জিলহজ্ব মাস সমাগত। মুসলিম উম্মাহর সামর্থ্যবান ব্যক্তিদের ওপর কোরবানি ওয়াজিব (Qurbani is Wajib) বা আবশ্যক। তবে আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যাদের নেসাব পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও তারা ঋণগ্রস্ত। এ অবস্থায় কোরবানি দেওয়া কি বাধ্যতামূলক, নাকি ছাড় রয়েছে? ইসলামের বিধান অনুযায়ী ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানির হুকুম নির্ভর করে তার বর্তমান আর্থিক অবস্থার ওপর।

বিদেশি ঋণের স্থিতি কত— সংসদে জানালেন অর্থমন্ত্রী

বিদেশি ঋণের স্থিতি কত— সংসদে জানালেন অর্থমন্ত্রী

বর্তমানে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮০৬৭ দশমিক ২০ মিলিয়ন ডলার। এ তথ্য জানিয়েছেন খোদ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) বিকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৮তম দিনে প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

একনেকে ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

একনেকে ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় সম্বলিত ৫টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৯২ কোটি টাকা ৫৯ লাখ টাকা।

কৃষক কার্ড: মিলবে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, বিমা ও ঋণ

কৃষক কার্ড: মিলবে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, বিমা ও ঋণ

জিডিপিতে কৃষির ভূমিকা উল্লেখযোগ্য হলেও কৃষকদের সুরক্ষায় নেই তেমন কোনো পদক্ষেপ। বর্তমান সরকার কৃষকদের সুরক্ষা দিতে কৃষক কার্ড চালু করতে যাচ্ছে। যে কার্ডের মাধ্যমে কৃষক পাবে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা, কৃষি বিমাসহ পণ্য বিক্রয়ের সুবিধা। প্রান্তিক কৃষকরা বলছেন, এসব সুবিধা নিশ্চিত হলে দেশের কৃষি ও কৃষক ঘুরে দাঁড়াবে। বাড়বে শস্যের উৎপাদন। নিশ্চিত হবে কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা।