উয়েফা
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে ঈদের দিনই দেশ ছাড়বে যুব ফুটবল দল

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে ঈদের দিনই দেশ ছাড়বে যুব ফুটবল দল

ঈদের দিনেই সাফ মিশনে দেশ ছাড়ছে পুরুষ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল। সাফ মিশনে নিজেদের লক্ষ্যের কথা জানালেন অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক মিথুন। সংবাদ সম্মেলনে বাফুফে সহ-সভাপতি জানালেন কোচের উয়েফা লাইসেন্স নিয়েও।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি-সময়সূচি জটিলতায় বাতিল ফিনালিসিমা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি-সময়সূচি জটিলতায় বাতিল ফিনালিসিমা

মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও সময়সূচি জটিলতায় বাতিল করা হয়েছে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ। ম্যাচটি আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

অনিশ্চয়তা কাটিয়ে চূড়ান্ত হলো ফিনালিসিমার ভেন্যু!

অনিশ্চয়তা কাটিয়ে চূড়ান্ত হলো ফিনালিসিমার ভেন্যু!

অনিশ্চয়তা ছাপিয়ে চূড়ান্ত হলো ফিনালিসিমার ভেন্যু। বর্তমান কোপা আমেরিকা ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার এ ম্যাচটি আগামী ২৭ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হতে চলেছে বলে জানা গেছে। এ ম্যাচের ভেন্যু নিয়ে নানা জটিলতার পর অবশেষে সেটি চূড়ান্ত হলো।

বদলে যাচ্ছে ফিনালিসিমার ভেন্যু, বিকল্প ভাবনায় বার্নাব্যু!

বদলে যাচ্ছে ফিনালিসিমার ভেন্যু, বিকল্প ভাবনায় বার্নাব্যু!

আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যেকার ফিনালিসিমা আয়োজনের জন্য বিকল্প ভেন্যুর ভাবনায় উয়েফা এবং কনমেবল। সম্ভাব্য ভেন্যু হিসেবে আপাতত এগিয়ে আছে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুর নাম।

চ্যাম্পিয়ন্স লিগ: প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোর টিকিট পেল যারা

চ্যাম্পিয়ন্স লিগ: প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোর টিকিট পেল যারা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) প্লে-অফ পর্বের ফিরতি লেগ শেষে চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই আর অবিশ্বাস্য সব কামব্যাকের মধ্য দিয়ে ৮টি দল পরের রাউন্ড নিশ্চিত করেছে। ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস ও ইন্টার মিলান বিদায় নিলেও রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদ এবং ফরাসি ক্লাব পিএসজি টিকে আছে শিরোপার লড়াইয়ে।

উয়েফা নেশন্স লিগ ড্র ২০২৬-২৭: গ্রুপ অব ডেথে কারা

উয়েফা নেশন্স লিগ ড্র ২০২৬-২৭: গ্রুপ অব ডেথে কারা

ইউরোপীয় ফুটবলের জমজমাট আসর উয়েফা নেশন্স লিগের (UEFA Nations League) ২০২৬-২৭ মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে ব্রাসেলসে। ড্রয়ের ফলাফল অনুযায়ী, ফুটবল প্রেমীরা এবার পেতে যাচ্ছেন একাধিক ‘গ্রুপ অফ ডেথ’ (Group of Death)। বিশেষ করে লিগ ‘এ’-এর ৩ নম্বর গ্রুপটি নিয়ে এখনই শুরু হয়েছে তুমুল উত্তেজনা।উয়েফা

উয়েফা থেকে ২০৫৮ কোটি টাকা পেল চ্যাম্পিয়ন পিএসজি: রিয়াল-সিটি ও অন্য ক্লাবগুলোর আয় কত?

উয়েফা থেকে ২০৫৮ কোটি টাকা পেল চ্যাম্পিয়ন পিএসজি: রিয়াল-সিটি ও অন্য ক্লাবগুলোর আয় কত?

ফুটবল ইতিহাসের নতুন অধ্যায় রচনা করে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নতুন ফরম্যাটে ৩৬ দলের এই আসরে চ্যাম্পিয়ন হয়ে পিএসজি উয়েফার কাছ থেকে রেকর্ড পরিমাণ অর্থ পেয়েছে। উয়েফার প্রকাশিত ২০২৪-২৫ মৌসুমের বার্ষিক প্রতিবেদন (UEFA Annual Report) অনুযায়ী, পিএসজির মোট আয় ১৬৮ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০৫৮ কোটি ৩০ লাখ টাকা।

গাজায় গণহত্যার দায়ে উয়েফার নিষেধাজ্ঞার মুখে ইসরাইল

গাজায় গণহত্যার দায়ে উয়েফার নিষেধাজ্ঞার মুখে ইসরাইল

ইউরোপীয় ফুটবল থেকে নিষিদ্ধ হতে পারে ইসরাইল। গাজায় গণহত্যা চালানোর দায়ে দেশটিকে সরাসরিভাবে অভিযুক্ত করেছে জাতিসংঘ। আর তার পরেই যেন নড়েচড়ে বসেছে ফুটবল বিশ্ব। ইসরাইলকে নিষেধাজ্ঞার আয়তায় আনতে এরই মধ্যে বিশেষ ভোটব্যবস্থার কথা ভাবছে দ্য ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) নির্বাহী কমিটি।

পিএসজির প্রত্যাবর্তনের গল্পে টাইব্রেকারে হৃদয় ভাঙলো টটেনহামের

পিএসজির প্রত্যাবর্তনের গল্পে টাইব্রেকারে হৃদয় ভাঙলো টটেনহামের

উয়েফার অন্যতম দুই শীর্ষ প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের লড়াইয়ে প্রথমদিকে ইউরোপসেরা প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) সুপার কাপের ফাইনালে ভড়কে দিয়েছিল ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম। কিন্তু দুই দফা পিছিয়ে থেকেও পিএসজি লিখেছে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প। শেষ পর্যন্ত টাইব্রেকারে হৃদয় ভেঙেছে টটেনহ্যামের।

উয়েফা সুপার কাপ ফাইনালে আজ মুখোমুখি পিএসজি-টটেনহ্যাম

উয়েফা সুপার কাপ ফাইনালে আজ মুখোমুখি পিএসজি-টটেনহ্যাম

মৌসুমের প্রথম বড় ট্রফি উয়েফা সুপার কাপ ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সেইন্ট জার্মেইের (পিএসজি) মুখোমুখি ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম হটস্প্যার। ইউরোপ সেরারা চাইবে ১ বর্ষপঞ্জিতে নিজেদের চতুর্থ শিরোপা ঘরে তুলতে। চ্যাম্পিয়ন লিগ জিতলেও ক্লাব বিশ্বকাপে তাদের জোটে হতাশা। অন্যদিকে এক দশকের বেশি সময় পর প্রথম ইউরোপীয় ট্রফি জেতে টটেনহ্যাম। তবে প্রিমিয়ার লিগে তাদের অবস্থান ছিল তলানীতে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়।

বড় অঙ্কের জরিমানার মুখে পিএসজি

বড় অঙ্কের জরিমানার মুখে পিএসজি

সমর্থকদের বাঁধভাঙা উদযাপনের কারণে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে ইউরোপিয়ান জায়ান্ট পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জয়ের পর সমর্থকদের অসদাচরণের জন্য ক্লাবটিকে জরিমানা করেছে উয়েফা।

নেশন্স লিগে জার্মানিকে হারিয়ে তৃতীয় ফ্রান্স

নেশন্স লিগে জার্মানিকে হারিয়ে তৃতীয় ফ্রান্স

উয়েফা নেশন্স লিগের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে জার্মানিকে হারিয়েছে ফ্রান্স। গতকাল রোববার (৮ জুন) অনুষ্ঠিত এ ম্যাচে জার্মানিকে ২-০ ব্যবধানে হারায় ফ্রান্স।