Recent event
উৎপাদন খরচ
মাগুরায় বন্ধ জিকে সেচ প্রকল্প, গভীর নলকূপে বাড়ছে উৎপাদন খরচ

মাগুরায় বন্ধ জিকে সেচ প্রকল্প, গভীর নলকূপে বাড়ছে উৎপাদন খরচ

মাগুরায় বছরের পর বছর ধরে বন্ধ জিকে সেচ প্রকল্পের পানি সরবরাহ। বাধ্য হয়ে কৃষকদের নির্ভর করতে হচ্ছে ইঞ্জিন চালিত গভীর নলকূপের উপর। এতে বাড়ছে উৎপাদন খরচ। এ অবস্থায় সেচ প্রকল্পের মাধ্যমে পানি সরবরাহের দাবি চাষিদের।

কুষ্টিয়ায় চামড়ার চাহিদা-দামে নেই ভারসাম্য, হতাশ মৌসুমি ব্যবসায়ীরা

কুষ্টিয়ায় চামড়ার চাহিদা-দামে নেই ভারসাম্য, হতাশ মৌসুমি ব্যবসায়ীরা

কোরবানির পর কুষ্টিয়ায় কাঁচা চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাত করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে চাহিদা ও দামের মধ্যে ভারসাম্য না থাকায় এবারও হতাশার ছাপ পড়েছে মৌসুমি ব্যবসায়ীদের মুখে।

মেহেরপুরে আলুর বাম্পার ফলন সত্ত্বেও ভালো দাম পাচ্ছে না কৃষক

মেহেরপুরে আলুর বাম্পার ফলন সত্ত্বেও ভালো দাম পাচ্ছে না কৃষক

মেহেরপুরে আলুর বাম্পার ফলন হলেও দাম না পেয়ে হতাশ কৃষক। বিঘায় ৮০ মন করে আলু উৎপাদন হলেও তা বিক্রি হচ্ছে মাত্র ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকায়। অথচ প্রতিবিঘা আলু উৎপাদন করতেই খরচ হয় ৪৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। সে হিসেবে প্রতিবিঘায় একজন কৃষককে আলুতে লোকসান গুনতে হবে কমপক্ষে ১০ হাজার টাকা করে।

দুই বছর যাবত বন্ধ চাঁদপুর বিদ্যুৎ কেন্দ্রের স্টিম টারবাইন ইউনিট

দুই বছর যাবত বন্ধ চাঁদপুর বিদ্যুৎ কেন্দ্রের স্টিম টারবাইন ইউনিট

দুই বছর ধরে বন্ধ চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের ৫০ মেগাওয়াট স্টিম টারবাইন ইউনিট। এছাড়া পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় অর্ধেকে নেমেছে ১০০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস টারবাইন ইউনিটের উৎপাদন। সংশ্লিষ্টরা জানান, স্টিম টারবাইন ইউনিট চালু না হওয়ায় একদিকে কমেছে বিদ্যুৎ উৎপাদন, অন্যদিকে বাড়ছে গ্যাস টারবাইনের উৎপাদন খরচ। সংকট সমাধানে বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

নতুন ইভি তৈরিতে কাজ করছে টয়োটা-সুবারু

নতুন ইভি তৈরিতে কাজ করছে টয়োটা-সুবারু

নতুন বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বাজারজাতে একত্রে কাজ করছে টয়োটা মোটর ও সুবারু। জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে এ গাড়ি আনা হবে বলে নিক্কেই এশিয়া প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে।

বিদ্যুতের দাম সমন্বয়ের নামে বাড়লে ভোক্তার চাপ বাড়বে

বিদ্যুতের দাম সমন্বয়ের নামে বাড়লে ভোক্তার চাপ বাড়বে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে বছরে চারবার বিদ্যুতের দাম সমন্বয়ের নামে বাড়ালে ভোক্তার ওপর চাপ বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভর্তুকি কমাতে দাম বাড়ানো নয়, বিদ্যুতের উৎপাদন খরচ কমাতে হবে। একইসঙ্গে সব শ্রেণির গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বাড়ানো যৌক্তিক নয় বলেও মনে করেন তারা।