সংসদ থেকে অফিসপাড়া: ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে বিশ্ব
অফিস হোক বা সংসদ, বিশ্বকাপের উন্মাদনা ছাপ ফেলছে সবখানেই। নিজের দেশকে সমর্থন জানাতে ভেন্যুতে যেতে না পারলেও নিজ নিজ জায়গা থেকেই প্রিয় দলের জন্য বার্তা পাঠাতে কার্পণ্য নেই তাদের। নরওয়েতে সংসদ সদস্যরা নিজ দেশকে সমর্থন জানিয়েছেন ভাইকিং সংস্কৃতি মেনে। আবার দক্ষিণ কোরিয়ায় অফিসেই চলছে খেলা দেখার আমেজ।