
ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু ১৭ মার্চ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে নতুন কয়েকটি নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হচ্ছে। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উৎসবমুখর-নিরাপদ ঈদ উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: ডিএমপি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখা, ঈদের জামাত সুষ্ঠুভাবে আদায়সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ১১ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কবে? পূর্বাভাসে যা জানা গেলো
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর (Holy Eid-ul-Fitr) কবে উদযাপিত হবে, তা নিয়ে দেশজুড়ে কৌতূহল শুরু হয়েছে। এই মাহেন্দ্রক্ষণ নির্ধারণে আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি (National Moon Sighting Committee)। রাজধানীর বায়তুল মোকাররমে ওইদিন সন্ধ্যায় অনুষ্ঠিতব্য এই সভা থেকেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

১৮ মার্চ তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ; সীমিত লেনদেন পোশাকশিল্প এলাকায়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮ মার্চ বুধবার দেশের সকল তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার আজ মঙ্গলবার জারি করা হয়েছে।

ঈদ বোনাস কবে পাচ্ছেন শিক্ষকরা? যা জানা গেলো
পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr 2026) সামনে রেখে দেশের প্রায় চার লাখেরও বেশি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের (MPO-listed private teachers and employees) জন্য বহুল প্রতীক্ষিত সুখবর এসেছে। সব প্রক্রিয়া ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই শিক্ষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ঈদ বোনাসের অর্থ (Eid Bonus) উত্তোলন করতে পারবেন।

ঈদ উপলক্ষে ভোমরা স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ১০ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়েও সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের এক মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঈদে নোয়াবের ছুটি ৫ দিন
সংবাদপত্র শিল্পের কর্মীদের ঈদুল ফিতরের ৫ দিন ছুটি নির্ধারণ করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

ঈদের ছুটিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ
আসন্ন ঈদুল ফিতরের ছুটির সময়ে দেশের সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। ছুটির সময়ে প্রতিষ্ঠানের মূল্যবান ল্যাবরেটরি, ওয়ার্কশপ ও সামগ্রিক স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে।

মঙ্গলবার থেকে দেশের সব মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ
আগামীকাল (মঙ্গলবার, ১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বিদ্যুৎ সাশ্রয়ে সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু: শিক্ষা মন্ত্রণালয়
বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আগামীকাল (সোমবার, ৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করেছে সরকার। এই ছুটি পবিত্র ঈদুল ফিতরের একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ অনুযায়ী কার্যকর থাকবে।

ঈদে মিলবে না নতুন নোট
প্রতিবছর পবিত্র ঈদুল ফিতরের (Eid-ul-Fitr) আগে ছোটদের ঈদ সালামি (Eid Salami) আর প্রিয়জনদের উপহার দিতে নতুন চকচকে নোটের ব্যাপক চাহিদা থাকে। তবে এবার সেই চিরচেনা সুযোগটি থাকছে না। আজ (রোববার, ৮ মার্চ) বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের ঈদ উপলক্ষে বাজারে কোনো নতুন টাকা (New Banknotes) সরবরাহ বা বিনিময় করা হবে না।

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আরব আমিরাতের
সংযুক্ত আরব আমিরাতে (UAE) কবে পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr) উদযাপিত হতে পারে, তা নিয়ে গাণিতিক পূর্বাভাস দিয়েছে শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (SAASST)। জ্যোতির্বিজ্ঞানের গণনা (Astronomical Calculation) অনুযায়ী, চলতি বছর আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হতে পারে।