
এখনই ভোটের পরিবেশ নিয়ে কথা বলার সুযোগ নেই: ফয়জুল করীম
ফলের আগে ভোটের পরিবেশ কেমন তা নিয়ে কথা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

৫৪ বছরের ক্ষমতাসীনরা ‘চোরের দিক থেকে’ দেশকে কলঙ্কিত করেছে: রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, ৫৪ বছর ধরে যারা দেশ চালিয়েছে তারা পাঁচবার দুর্নীতির মাধ্যমে ‘চোরের দিক থেকে’ দেশকে কলঙ্কিত এবং জনগণকে অপমান করেছে। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী নেছার আহমাদ আন-নাছিরীর সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

দেশজুড়ে নির্বাচনি আমেজ; প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
রাজধানীর বাইরেও সারা দেশে নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। চষে বেড়াচ্ছেন পাড়া-মহল্লা, অলি-গলি ও জনসমাগমস্থল। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

প্রচলিত আইনে দেশ চললে মানুষের মুক্তির কথা চিন্তাও করা যায় না: রেজাউল করীম
প্রচলিত আইনে দেশ পরিচালিত হলে মানুষের শান্তি ও মুক্তির কথা চিন্তাও করা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় প্রার্থী নজরুল ইসলামের সমর্থনে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ফেনীতে এক মঞ্চে জনগণের মুখোমুখি ৫ প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে দাগনভূঞায় সুজন-সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠান হয়েছে। উপজেলার আতাতুর্ক মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) বিকেলে প্রার্থীরা জনগণের মুখোমুখি হন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

রাঙামাটিতে ভোটের প্রচারণায় সরগরম রাজনীতি
নির্বাচনি প্রচারণার ব্যস্ত সময় পার করছেন রাঙামাটির-২৯৯ নম্বর সংসদীয় আসনের প্রার্থীরা। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিএনপির মনোনিত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, ইসলামী আন্দোলনের প্রার্থী জসিম উদ্দীন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা জেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে পথসভা ও জনসংযোগ করেছেন।

ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর জামায়াতের হামলার অভিযোগ, আহত ৩
ভোলার চরফ্যাশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের ওপর জামায়াতে ইসলামীর কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) সকালে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারণার সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

ইসলামী আন্দোলনের প্রার্থী তালিকা প্রকাশ: ২৫৯ আসনে লড়বেন যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th Parliamentary Election) অংশগ্রহণের লক্ষ্যে ২৫৯টি আসনের জন্য চূড়ান্ত প্রার্থীর তালিকা (Islami Andolan Candidate List 2026) প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (Islami Andolan Bangladesh)। গত (মঙ্গলবার, ২০ জানুয়ারি) দলের কেন্দ্রীয় প্যাডে এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

নির্বাচনে ৪৫ ঋণখেলাপি; কেবলই আইনের মারপ্যাঁচ, না ক্ষমতার অপব্যবহার?
প্রশ্ন বিশেষজ্ঞ-অর্থনীতিবিদদের
জনগণের টাকা ফেরত না দিয়েই জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে ৪৫ ঋণ খেলাপি। যাদের মধ্যে রয়েছেন বিএনপি-জামায়াত এবং ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীরাও। আইনের দোহাই দিয়েই দায় সারতে চাইছে খোদ নির্বাচন কমিশন (ইসি)। আইন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্টতা আর আইনের অপব্যবহারেই পার পেয়ে যাচ্ছেন খেলাপিরা।

‘মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় থাকবে জামায়াত’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় থাকবে জামায়াত।’ আজ (শনিবার, ১৭ জানুয়ারি) বিকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জোট ও নির্বাচনি সার্বিক বিষয় নিয়ে নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন নিয়ে এখনো আশাবাদী জামায়াত: মাহবুব জুবায়ের
ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে জামায়াত এখনো আশাবাদী বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) সকাল ৯টায় মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর জরুরি বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত কার্যালয়ে ১১ দলীয় জোটের জরুরি বৈঠক চলছে, যোগ দেয়নি ইসলামী আন্দোলন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বণ্টন নিয়ে চলা টানাপোড়েনের মাঝে জরুরি বৈঠক বসেছেন জামায়াতে ইসলামীসহ আসন সমাঝোতায় থাকা ১১ দলীয় জোটের নেতারা। তবে এ বৈঠকে যোগ দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে জামায়াত ইসলামীর মগবাজার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।