Recent event

রাঙামাটিতে ভোটের প্রচারণায় সরগরম রাজনীতি

ভোটের মাঠে প্রার্থীরা
ভোটের মাঠে প্রার্থীরা | ছবি: এখন টিভি
0

নির্বাচনি প্রচারণার ব্যস্ত সময় পার করছেন রাঙামাটির-২৯৯ নম্বর সংসদীয় আসনের প্রার্থীরা। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিএনপির মনোনিত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, ইসলামী আন্দোলনের প্রার্থী জসিম উদ্দীন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা জেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে পথসভা ও জনসংযোগ করেছেন।

রাঙ্গামাটির ২৯৯ সংসদীয় আসনটিতে বিএনপির মনোনিত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই ও চিৎমরম ইউনিয়নে পথসভা ও জনসংযোগ করেন। এসময় বিজয় নিশ্চিত করতে পাহাড়ি এলাকার ভোটারদের উন্নয়নের নানান পরিকল্পনা কথা তুলে ধরে দিচ্ছেন বাস্তবায়নের প্রতিশ্রুতি।

পথসভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ আরও অনেকে।

এদিকে, ইসলামী আন্দোলনের প্রার্থী জসিম উদ্দীন নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি, বুড়িঘাট, নানিয়ারচর বাজার, ইসলামাপুর, বগাছড়িসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। জনসভায় দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এছাড়াও, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা সদর উপজেলার কুতুকছড়ি বাজার এলাকায় নির্বাচনি ইশতেহার বিতরণ, জনসংযোগ এবং পথসভা করেন।

পথসভায় জুঁই চাকমা অভিযোগ তুলে বলেন, ‘একটি সিন্ডিকেট আমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের ডেকে নিয়ে হুমকি দিচ্ছে। আমার পক্ষে নির্বাচনি কাজ না করতে নিষেধ করছে। এটা কিন্তু ভালো লক্ষণ না।’

জুঁই চাকমার নির্বাচনি মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, নির্বাচন পরিচালনা কমিটর যুগ্ম আহবায়ক শ্যামল চৌধুরী, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেআর