
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩
দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় ইসরাইলি বিমান হামলায় ৩ নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এর বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে ‘বিধ্বংসী মানবিক’ সংকট, সতর্ক করলো বিশ্ব খাদ্য কর্মসূচি
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলেছে, লেবানজুড়ে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শুধু গত ৪৮ ঘণ্টাতেই কয়েক শত হতাহতের খবর এসেছে, যা সংস্থাটির ভাষায় ‘বিধ্বংসী মানবিক পরিণতি’ ডেকে এনেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরাইলি হামলা, ইরানের হুঁশিয়ারি
ইসরাইলকে কূটনীতি নস্যাৎ করতে দিলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বোকামি। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকায় এই হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আর দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবাননও অন্তর্ভুক্ত বলে নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের প্রতিনিধি। অন্যদিকে যুদ্ধবিরতি শর্তের পরিপন্থী আচরণের অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে ইরান টোল আদায় করছে অভিযোগ তুলে, তা অবিলম্বে বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা; হতাহত ২
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএএ) জানিয়েছে, দক্ষিণের হানাওয়া শহরে ইসরাইলি বিমান হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত; বৈরুতের হাসপাতাল সুরক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
লেবাননে গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সন্ধ্যা জুড়ে সাইদা, নাবাতিয়েহ ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত ছিল। এর মধ্যে একটি গাড়িতে ড্রোন হামলাও হয়েছে বলে জানা যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

লেবাননে শোক দিবস ঘোষণার পর বৈরুতে ইসরাইলি হামলার পরিণতি
লেবানন শোক দিবস ঘোষণা করার পর বৈরুত থেকে সর্বশেষ যে ছবিগুলো পাওয়া গেছে, তাতে গতকালের ইসরাইলি হামলার পরের পরিস্থিতি দেখা যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা; যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার খবর পাওয়া গেছে। আল জাদিদ টিভির প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বারাচিত শহরে ব্যাপক শেলিং বা গোলাবর্ষণ করেছে। খবর আল জাজিরার।

ইরানের কাশানে রেলসেতুতে ইসরাইলি হামলা, নিহত ২
মধ্য ইরানের কাশান শহরে ইয়াহিয়া আবাদ রেলসেতুতে ইসরাইলি হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের মেহর নিউজ এজেন্সি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গোয়েন্দাপ্রধানের পর এবার কুদস ফোর্সের ইউনিটপ্রধানকে হত্যার দাবি ইসরাইলের
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের গোপন বা আন্ডারকাভার ইউনিটের প্রধানকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)।

লেবাননের জেজিনে ইসরাইলের হামলায় দুই সাংবাদিকসহ নিহত চার
লেবাননের জেজিন সড়কে ইসরাইলের এক হামলায় আল-মানার টিভির একটি মিডিয়া টিমকে বহনকারী গাড়ি লক্ষ্য করা হয়েছে।এতে সাংবাদিক আলী শুয়াইব ও আল-মায়াদিনের সাংবাদিক ফাতিমা ফাতৌনি নিহত হয়েছেন। এছাড়া আরও দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।ন্যাশনাল নিউজ এজেন্সি বরাত দিয়ে আল জাজিরার এ তথ্য জানিয়েছে।

আলী লারিজানিকে লক্ষ্য করে রাতভর হামলা, নিহতের দাবি ইসরাইলের
মুসলিম বিশ্বের উদ্দেশে এক বার্তায় তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে ‘অটল’ রয়েছে বলে জানানোর এক দিন পরই ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি লক্ষ্য করে রাতভর হামলার চালিয়েছে ইসরাইলি।

সর্বোচ্চ নেতা সুস্থ আছেন; পরিস্থিতিও পুরোপুরি সামলাচ্ছেন—আব্বাস আরাঘচি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং পুরোপুরি পরিস্থিতি সামলাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।