ইমানুয়েল ম্যাক্রোঁ
ড্রোন উৎপাদনে নতুন কৌশল, গাড়ি শিল্পকে কাজে লাগাচ্ছে ফ্রান্স

ড্রোন উৎপাদনে নতুন কৌশল, গাড়ি শিল্পকে কাজে লাগাচ্ছে ফ্রান্স

সামরিক ড্রোন তৈরিতে দেশের গাড়ি শিল্পকে কাজে লাগানোর পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে ফ্রান্স। গাড়ি নির্মাতা, যন্ত্রাংশ সরবরাহকারী ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চুক্তির মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা দ্রুতই কারখানার অ্যাসেম্বলি লাইনে রূপ পাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউরোপের সামরিক স্বায়ত্তশাসন: পরমাণু প্রতিরোধ ব্যবস্থায় সহযোগিতার পথে ফ্রান্স-জার্মানি

ইউরোপের সামরিক স্বায়ত্তশাসন: পরমাণু প্রতিরোধ ব্যবস্থায় সহযোগিতার পথে ফ্রান্স-জার্মানি

ইউরোপের সামরিক স্বায়ত্তশাসন ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে জার্মানি ও ফ্রান্স তাদের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেছে। গতকাল (শুক্রবার, ১৭ জুলাই) নিয়মিত মন্ত্রিসভা বৈঠকের অংশ হিসেবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক বৈঠকে মিলিত হন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ফরাসি সম্মাননা ‘লেজিয়ন অব অনার’ পেলেন স্টারমার

প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ফরাসি সম্মাননা ‘লেজিয়ন অব অনার’ পেলেন স্টারমার

যুক্তরাজ্যের প্রথম দায়িত্বরত প্রধানমন্ত্রী হিসেবে ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘লেজিয়ন অব অনার’ পেয়েছেন কিয়ার স্টারমার। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ হামলার পর কিয়েভকে সহায়তার লক্ষ্যে গঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর এক বৈঠক শেষে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সিরিয়া সফরের সময় রাজধানী দামেস্কে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আজ (বুধবার, ৭ জুলাই) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, গতকাল (মঙ্গলবার, ৬ জুলাই)এর এই বিস্ফোরণে অন্তত ৩৬ জন আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দামেস্কে ম্যাক্রোঁর হোটেলের কাছে জোড়া বিস্ফোরণ

দামেস্কে ম্যাক্রোঁর হোটেলের কাছে জোড়া বিস্ফোরণ

সিরিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে হোটেলে অবস্থান করছিলেন, তার কাছেই আজ (মঙ্গলবার, ৬ জুলাই) বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। তবে ফরাসি প্রেসিডেন্ট এই বিস্ফোরণের শব্দ শুনতে পাননি বলে দাবি করেছে এলিজে প্রাসাদ। বিস্ফোরণের কিছুক্ষণ পরই তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে বসেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মাইন অপসারণে বাইরের সাহায্য লাগবে না বলে জানালো ইরান

মাইন অপসারণে বাইরের সাহায্য লাগবে না বলে জানালো ইরান

হরমুজ প্রণালিতে মাইন অপসারণের জন্য বাইরের কোনো দেশের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। তেহরান দাবি করেছে, এ ধরনের হস্তক্ষেপ পরিস্থিতিকে কেবল আরও জটিল করে তুলবে। মিডল ইস্ট মিররের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘ইরান চুক্তি সফল হবে’: ফ্রান্সে পৌঁছে আশাবাদ ডোনাল্ড ট্রাম্পের

‘ইরান চুক্তি সফল হবে’: ফ্রান্সে পৌঁছে আশাবাদ ডোনাল্ড ট্রাম্পের

ফ্রান্সের এভিয়ান-লেস-বাঁ শহরে শুরু হয়েছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-৭–এর সম্মেলন। তিন দিনব্যাপী এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক শান্তি চুক্তি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধই প্রধান আলোচ্য বিষয় হতে যাচ্ছে। সম্মেলনে যোগ দিতে গতকাল (সোমবার, ১৫ জুন) সন্ধ্যায় ফ্রান্সে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে পৌঁছে তিনি বলেন, ‘ইরান চুক্তি অনেক বড় সাফল্য নিয়ে আসবে।’

এভিয়ান-লে-বেইনস সম্মেলন; বিশ্বনেতাদের ঐক্যের পরীক্ষায় ফ্রান্স

এভিয়ান-লে-বেইনস সম্মেলন; বিশ্বনেতাদের ঐক্যের পরীক্ষায় ফ্রান্স

মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-৭ শীর্ষ সম্মেলন। আয়োজক দেশ ফ্রান্স এবারের সম্মেলনের আলোচ্যসূচি এমনভাবে সাজিয়েছে, যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের বিরোধ এড়িয়ে সদস্যদেশগুলোর মধ্যে ঐক্য বজায় রাখা যায়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আটলান্টিকে অভিযান; রুশ তেলবাহী জাহাজ আটক ফ্রান্সের

আটলান্টিকে অভিযান; রুশ তেলবাহী জাহাজ আটক ফ্রান্সের

রাশিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে তেল পরিবহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ আটক করেছে ফ্রান্সের নৌবাহিনী। ‘ছায়া নৌবহরের’ (শ্যাডো ফ্লিট) অংশ হিসেবে পরিচিত এই রুশ জাহাজটি আটকের ক্ষেত্রে ফ্রান্সকে সহযোগিতা করেছে ব্রিটেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানি অভিনেত্রীর সঙ্গে খুদে বার্তা: ম্যাক্রোঁকে চড় মেরেছিলেন স্ত্রী ব্রিজিত!

ইরানি অভিনেত্রীর সঙ্গে খুদে বার্তা: ম্যাক্রোঁকে চড় মেরেছিলেন স্ত্রী ব্রিজিত!

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁর ব্যক্তিগত জীবনের এক নাটকীয় তথ্য সামনে এসেছে। প্যারিস ম্যাচ-এর সাংবাদিক ফ্লোরিয়ান তার্দিফের লেখা ‘অ্যান (অলমোস্ট) পারফেক্ট কাপল’ নামের একটি নতুন বইয়ে দাবি করা হয়েছে, ইরানি বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানির সঙ্গে ম্যাক্রোঁর ঘনিষ্ঠ খুদে বার্তা দেখে ক্ষুব্ধ হয়ে স্বামীকে চড় মেরেছিলেন ব্রিজিত। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অংশ নেবে ফরাসি রণতরি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অংশ নেবে ফরাসি রণতরি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগের অংশ হিসেবে ফরাসি বিমানবাহী রণতরি ‘শার্ল দ্য গোল’ লোহিত সাগর ও এডেন উপসাগরের দিকে রওনা হয়েছে। ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রণতরি বহরটি গত বুধবার সুয়েজ খাল অতিক্রম করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গুতেরেসের তীব্র নিন্দা

লেবাননে শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গুতেরেসের তীব্র নিন্দা

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) ওপর এক হামলায় ফ্রান্সের এক সেনাসদস্য নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।