
নেইমার কি এবারও হেরে যাবেন, নাকি উঠে দাঁড়াবেন?
তিনি ট্র্যাজিক হিরো, নাকি চোটের কাছে বারবার হেরে যাওয়া এক দুর্ভাগা জাদুকর?। ফুটবল বিশ্বকাপ মানেই যেন নেইমারের জন্য এক বুক কান্না আর কোটি ভক্তের দীর্ঘশ্বাস। এবারও দলে থাকা নিয়ে ছিলো চরম শঙ্কা। শেষ পর্যন্ত যখন বিশ্বমঞ্চে নামার ডাক পেলেন, আবারও সেই ইনজুরি কাঁপন ধরিয়েছে নেইমার ভক্তদের বুকে। এবার প্রকাশিত হয়েছে নেইমারের ইনজুরি নিয়ে সর্বশেষ স্ক্যনের রিপোর্ট। কি আছে সেই রিপোর্টে?

মেসির ইনজুরি নিয়ে সুখবর দিলেন স্কালোনি
লিওনেল মেসির ইনজুরি নিয়ে সুখবর দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছেন, আগের থেকে উন্নতি করেছেন মেসি। দলের সঙ্গে অনুশীলনেও অংশ নিচ্ছেন মেসি, খেলছেন সতীর্থদের সঙ্গে ম্যাচও।

নেইমারের ইনজুরিতে শঙ্কায় ব্রাজিল, আনচেলত্তির শিবিরে দুঃসংবাদ
দুঃসংবাদ আর শঙ্কায় কালো মেঘ যেন কাটছে না ব্রাজিল শিবিরে। দুই দশকের ট্রফি খরা ঘোচাতে নেইমারকে রেখে ১৮ মে দল ঘোষণা করেন কার্লো আনচেলত্তি, তবে ইনজুরির কারণে প্রথম দিনের অনুশীলনে মাঠে নেই নেইমার।

আর্জেন্টিনা শিবিরে ইনজুরি, পেছাচ্ছে বিশ্বকাপের দল ঘোষণা
বিশ্বকাপের আগে আবারও আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ। এবার নতুন করে ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনার ডিফেন্সের অন্যতম ফুটবলার মার্কোস আকুনা।

বিশ্বকাপ খেলতে কোনো সংশয় নেই মেসির
ইনজুরিতে না পরায় বিশ্বকাপে খেলতে কোনো সংশয় নেই লিওনেল মেসির। মেডিকেল পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব ইন্টার মায়ামি।

আবারও ইনজুরিতে নেইমার, ‘চোট গুরুতর নয়’— বলছে ক্লাব
বারবার ইনজুরি যেন পিছুই ছাড়ছে না নেইমারের। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার কয়েকদিনের মধ্যেই আবারও চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে সান্তোসের মেডিকেল বিভাগ জানিয়েছে এ চোট গুরুতর নয়।

চলতি মৌসুমে বার্সার জার্সি গায়ে আর দেখা যাবে না ইয়ামালকে
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মৌসুমের বাকি সময় বার্সেলোনার জার্সিতে খেলতে পারছেন না লামিনে ইয়ামাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ইনজুরিতে লামিন ইয়ামাল; শঙ্কায় বিশ্বকাপ যাত্রা
স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল। যার ফলে ক্লাব মৌসুম তো বটেই শঙ্কায় এখন তার স্পেনের হয়ে বিশ্বকাপ যাত্রা নিয়েও। স্থানীয় সময় আজ (বৃহস্পতিবারের, ২৩ এপ্রিল) মেডিকেল পরীক্ষার পর ইয়ামালের চোটের মাত্রা এবং কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা নিশ্চিত হবে।

আরও একদিনের ছাড়পত্র পেলেন শরিফুল-নাহিদ
পিএসএল খেলার জন্য আরও একদিনের ছাড়পত্র পেয়েছেন পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা। গতকাল (সোমবার, ১৩ এপ্রিল) নির্ধারিত ম্যাচ খেলে মঙ্গলবার দেশে ফেরার পর নিউজিল্যান্ড সিরিজের দলের সঙ্গে যোগ দিবেন দুই টাইগার পেসার।

পিএসএলের মাঝপথেই দেশে ফিরছেন ৬ ক্রিকেটার
পিএসএল এর মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে ৬ বাংলাদেশি ক্রিকেটারকে। ইনজুরিতে ছিটকে গেছেন জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন। বাকি পাঁচ ক্রিকেটারকে ফিরতে হচ্ছে জাতীয় দলের দায়িত্বে।

মাঠে ফিরেই আবারো ইনজুরিতে পড়লেন লাউতারো
দুঃসংবাদ যেন পিছু ছাড়ছেই না লাউতারো মার্টিনেজের। ইনজুরির কারণে ফিফা উইন্ডোতে জাতীয় দলের হয়ে খেলতে না পারা এ আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্লাবের জার্সিতে ফেরার পর পুনরায় চোটে পড়েছেন।

ইনজুরির কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলেন এবেরেচি এজে
উরুগুয়ে ও জাপানের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে কাফ ইনজুরির কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেছেন আর্সেনাল মিডফিল্ডার এবেরেচি এজে।