আর্জেন্টিনা–মিশর মহারণের আগে উৎসবের নগরী আটলান্টা
বিশ্বকাপের নকআউট পর্বের উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে আটলান্টাজুড়ে। আর্জেন্টিনা-মিশরের শেষ ষোলোর লড়াইকে সামনে রেখে নীল-সাদা জার্সি গায়ে রাস্তায় নেমেছেন হাজারো আর্জেন্টাইন সমর্থক। প্রিয় দলের জয় দেখতে স্টেডিয়ামের বাইরেও তৈরি হয়েছে উৎসবের আবহ।